সোমবার , ১১ মে ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাবেক কাউন্সিলর বেলালের মাতার জানাযার নামাজ অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
মে ১১, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলাল আহম্মেদের শ্রদ্ধেয় মাতা জুলেখা বেওয়া (৯৫) এর জানাযা নামাজ সোমবার বাদ আসর বখতিয়ারাবাদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে রাসিক প্রশাসক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় মরহুমার পরিবারের সদস্যবৃন্দ, এলাকাবাসী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে বাদ জোহর হেতেমখা বড় মসজিদ সংলগ্ন মাঠে নেসকোর জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিলন শেখের সহধর্মিণী লিটা বেগমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় রাসিক প্রশাসক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন