রবিবার , ৩১ মার্চ ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চারঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৫

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৩১, ২০২৪ ৯:৫৫ পূর্বাহ্ণ

নিজস্ প্রতিবেদক: রাজশাহী চারঘাট উপজেলায় ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চারঘাট থানাধীন মৌগাছী নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজতে থাকা ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো- চারঘাট থানাধীন মৌগাছী এলাকার মৃত আলহাজ্ব নুরুল ইসলামের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৬০), রাজশাহী দামকুড়া থানাধীন আলোকছত্র গ্রামের মোঃ মহসিনের ছেলে মোঃ মাইনুল (৩৪), বগুড়া সোনাতলা থানাধীন জোরগাছা গ্রামের মৃত আঃ সাত্তারের ছেলে মোঃ সাজ্জাদ
হোসেন মুকুল (৫৭), বেলপুকুর থানাধীন মোল্লাজামিরা গ্রামের মৃত বেল্লাল মন্ডলের ছেলে মোঃ আব্বাস আলী (৩০), ও পুঠিয়া থানাধীন বানেশ্বর মধ্যপাড়া গ্রামের মোঃ সাহাবুদ্দিনের ছেলে মোঃ তুহিন (২৫)।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন মৌগাছী গ্রামে মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলামের বসতবাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী
অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

বিষয়টি জানা মাত্রই র‌্যাবের ওই টিম র‌্যাবের ঘটনাস্থল ঘিরে ফেলে। পরে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৫ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। এসময় তাদের প্রত্যেকে আটক করে র‌্যাব।

এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু
করা হয়েছে।
সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দুর্গৎসবে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত র‌্যাব-৫

দুর্গাপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, পলাতক আসামি গ্রেফতার

পবিত্র আশুরা উপলক্ষে আরএমপি’র নোটিশ

আবারো গোমস্তাপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

চন্দ্রিমা থানার অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

তেহরানের দাবি অস্থিরতার সুযোগ নিয়ে ইরানকে দুর্বল করার চেষ্টায় যুক্তরাষ্ট্র

নগরীতে ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১ জনসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ খ্রিষ্টাব্দের যতো ছুটি

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী বলে বিএনপি আন্দোলন করতে পারছে : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী বলে বিএনপি আন্দোলন করতে পারছে : প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় মহিষ জব্দ