সোমবার , ১৫ জানুয়ারি ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ওষুধ কিনতে গিয়ে মাইক্রোর ধাক্কায় লাশ হলেন বৃদ্ধ

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ১৫, ২০২৪ ৬:৪৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রমজান আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ওষুধ কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

নিহত রমজান উপজেলার কাটাখালী পৌরসভার পূর্ব কাপাসিয়া এলাকার মৃত লোকমান আলীর ছেলে।

রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাটাখালী পৌরসভার রাজশাহী-ঢাকা মহাসড়কের কাপাসিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রমজান আলী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃ*ত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি ওষুধ কিনতে গিয়েছিলেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তার হাতে ওষুধও পাওয়া গেছে।

ওসি আরও জানান, এ দুর্ঘটনার পর সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মর*দেহ হস্তান্তর করা হবে বলেও জানান, এই পুলিশ কর্মকর্তা।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন