মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : ফখরুল

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১১, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় ফখরুল বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এই দেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমা করবে না। এবার নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।

শেখ হাসিনার উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, দিল্লিতে বসে থেকে গাড়ি পোড়াবে, দেশের সম্পদ নষ্ট করবে। বাংলাদেশে আসবে? আমরা তাকে আসতে দিতে পারি না। সাহস থাকলে জনগণের সামনে আসতে হবে। খালেদা জিয়া জেলে ছিলেন ছয় বছর। আপনি আসেন জেলে থাকেন সাত-আট বছর।
মির্জা ফখরুল বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। যারা মুনাফেকি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে।

পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, পিআর পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থী হওয়া সম্ভব নয়। এই পদ্ধতিতে দলের বাইরে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।

এ সময় বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহ-সভাপতি ওরায়দুল্লাহ মাসুদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত