• রাজশাহী, বাংলাদেশ
  • ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

পরীক্ষা পিছিয়ে দিন নতুবা ৫০ মার্কের পরীক্ষা নিন’

প্রকাশ: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩ ৬:৩১

পরীক্ষা পিছিয়ে দিন নতুবা ৫০ মার্কের পরীক্ষা নিন’

স্টাফ রিপোর্টারঃ এইচএসসি পরীক্ষা পেছানো ও পূর্ণমার্কের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসাবে গতকাল ১০ আগস্ট বৃহস্পতিবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। ঐদিন (১০.৮.২৩) সকালে নগরীর জিরোপয়েন্টে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা রাজশাহী শিক্ষাবোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে গেলে প্রশাসনের বাঁধার মুখে পরেন।

পরীক্ষা পেছানো সম্ভব না হলেও পরীক্ষার পূর্ণনম্বর ১০০ থেকে কমিয়ে ৫০-এ পরীক্ষা গ্রহণের দাবি তোলেন শিক্ষার্থীরা। বিক্ষোভের সময় তারা ধরনের প্ল্যাকার্ডসহ বিভিন্ন ধরনের ¯েøাগান দেন।
পরে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ুন কবীর এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও তাদের দাবি সংশ্লিষ্ট দপ্তরে পৌছে দেয়ার কথা জানান। এছাড়াও তিনি বলেন গত ৮ আগস্ট এই বিষয় নিয়ে সকল বোর্ডের চেয়ারম্যান মহোদয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি মিটিং করেছেন। পরীক্ষা বিষয়ে শিক্ষামন্ত্রীর সর্বশেষ নির্দেশনার কথাও জানান বোর্ড সচিব। এরআগে, গত তিনদিন থেকে শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ করে আসছে। যদিও শিক্ষামন্ত্রী জানিয়েছে এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। তবে আইসিটি পরীক্ষার বিষয়ে নতুন করে সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। তারপর শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সনি বাংলা ডট কম /ই আবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮