শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার; গ্রেফতার ১

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি হলেন মো: সাইফুল ইসলাম (৩১)। সে নোয়াখালী জেলার সেনবাগ থানার পূর্ব ছাতারপাইয়া গ্রামের মো: হেলাল উদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট কয়েকটি ফেইসবুক পেইজ থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে “মধ্যরাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়” শিরোনামে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়িয়ে পরে। এতে করে সাধারণ জনগণসহ সারাদেশের ছাত্রদের মধ্যে ভীতি সঞ্চার ও উত্তেজনা বিরাজ করে। এছাড়াও দেশের সার্বভৌমত্ব বিপন্নসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভবনা দেখা দেয়।
বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নজরে আসলে তিনি আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটকে এর সত্যতা যাচাই করার জন্য নির্দেশনা প্রদান করেন।

আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ছড়িয়ে পরা ভিডিওগুলো পর্যালোচনা করে দেখেন যে, ভিডিওগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলেও তা এসময়ের নয়।পুরনো মিছিলে নতুন করে কণ্ঠ লাগানো হয়েছে এবং নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকা থেকে উক্ত ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়ানো হয়েছে। পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহপূর্বক আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট নোয়াখালী জেলার সেনবাগ থানায় প্রেরণ করে।

উক্ত তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশের একটি টিম গতকাল ৩১ অক্টোবর রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি সাইফুল ইসলামকে নোয়াখালী জেলার সেনবাগ থানার গাবতলী এলাকা থেকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নোয়াখালী জেলার ছাতারপাইয়া ইউনিটের এক কর্মী ও সমর্থক। আসামি গত ৫ আগস্ট থেকে তার নিজস্ব ফেইসবুক পেইজসহ আরো বিভিন্ন ফেইসবুক পেইজ খুলে ইচ্ছাকৃতভাবে রাষ্ট্র ও সরকারে ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন উদ্দেশ্যে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার করে আসছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নোয়াখালী জেলার সেনবাগ থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০–৩০০ টাকা আদায়ের অভিযোগ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

যুবলীগ নেতার সাত ফুট বাই আট ফুট ৭ ঘর, কী হতো এখানে?

৯ বছরে পা লাখলো নিউজ জি ২৪

রাজশাহী থেকে নেসকোর সদর দপ্তর বগুড়ায় নেওয়ার প্রস্তাব, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি—রাজশাহীতে মিশ্র প্রতিক্রিয়া

মানবতাকে বাঁচাতে যুদ্ধকে ‘না’ বলুন: বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী

অবৈধ পুকুর কাটা বন্ধ না করলে, ভারতের দিল্লি থেকে নৌকা ভাড়া করে আনতে হতো: এমপি মিলন

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

খালেদা জিয়ার নামে ভুয়া সংগঠন খুলে বাড়ি ‘দখলের’ চেষ্টা, উচ্ছেদ করলেন মিনু

কেমন আছে কদমতলা