Friday , 23 September 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ফ্রান্সের টিকে থাকার আশা বাঁচিয়ে রাখলেন এমবাপে-জিরুড

প্রতিবেদক
sonynews
September 23, 2022 5:35 am

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের উয়েফা নেশনস লিগ শুরু করেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। কিন্তু একের পর এক নেতিবাচক ফলাফলে প্রথম রাউন্ড থেকে বিদায় নিশ্চিতের পর শীর্ষ লিগ থেকে অবনমনের শঙ্কায় পড়ে গিয়েছিল দলটি।

অবশেষে নিজেদের তৃতীয় ম্যাচ জিতে অবনমনের শঙ্কা কিছুটা এড়ালো ফ্রান্স। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে কাইলিয়ান এমবাপে ও ওলিভার জিরুডের গোলে ‘এ’ লিগের গ্রুপ ওয়ান’র ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। চলতি নেশনস লিগে পঞ্চম ম্যাচে ফ্রান্সের এটি প্রথম জয়।

প্রথম চার ম্যাচে দুইটি করে পরাজয় ও ড্রয়ের কারণে আগেই প্রথম রাউন্ড থেকে বিদায় নিশ্চিত হয়েছিল ফ্রান্সের। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের চতুর্থ দল পরের আসরে আর শীর্ষ স্তরে খেলতে পারবে না। নেমে যেতে হবে নিচের সারিতে।

পঞ্চম রাউন্ডের জয়ের আগে সবার নিচেই ছিল ফ্রান্স। এবার অস্ট্রিয়াকে হারিয়ে পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে তারা। সমান ম্যাচে অস্ট্রিয়ার সংগ্রহ চার পয়েন্ট। শেষ রাউন্ডে লড়বে ফ্রান্স-ডেনমার্ক ও অস্ট্রিয়া-ক্রোয়েশিয়া। এ দুই ম্যাচের ফলের পরই জানা যাবে, কারা নেমে যাবে নিচের সারিতে।

অস্তিত্ব টিকিয়ে রাখার ম্যাচে অস্ট্রিয়াকে দাঁড়াতেই দেয়নি ফ্রান্স। পুরো ম্যাচে একটি শটও লক্ষ্য বরাবর রাখতে পারেনি অস্ট্রিয়া। অন্যদিকে গোলের জন্য ২৪টি শট করে ছয়টি লক্ষ্য বরাবর রেখেছে ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

তবু ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে গিয়ে প্রথম গোলটি করেন এমবাপে। জিরুডের পাস ধরে জোরালো শটে জাল কাঁপান এ তরুণ তারকা। এর নয় মিনিট পর গ্রিজম্যানের ক্রস থেকে লাফিয়ে করা হেডে জালের ঠিকানা খুঁজে নেন জিরুড।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রুয়েটে ইফিশিয়েন্সি পাইওনিয়ারস: টাইম স্টাডি চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ মাহফুজুর রহমান রিটন

রাসিক প্রশাসকের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থীদের মতবিনিময়

রাসিক প্রশাসকের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থীদের মতবিনিময়

চারঘাটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আসামি গ্রেপ্তার

কারাগারে ঈদ জামাতে সাবেক মন্ত্রী-এমপিরা, রাজসাক্ষীর সঙ্গে কথা বলেননি কেউ

I love places that make you realize.

রাজশাহীতে ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, তরুণদের মাদকমুক্ত রাখার আহ্বান

রাজশাহীর পুঠিয়ায় হাট ইজারাদারকে কুপিয়েছে দুর্বৃত্তরা

Face Painting Along With Body Paint Culture.

৩৩ বছর ধরে মাটির নিচে চাপা পড়া বিশাল বিদেশি জাহাজ: সন্দ্বীপে চলছে উদ্ধার