সোমবার , ১৪ নভেম্বর ২০২২ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

২০২৩ সাল দুর্ভিক্ষের বছর হতে পারে, মন্ত্রিসভায় শঙ্কা প্রকাশ

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১৪, ২০২২ ১২:৪৩ অপরাহ্ণ
২০২৩ সাল দুর্ভিক্ষের বছর হতে পারে, মন্ত্রিসভায় শঙ্কা প্রকাশ

অনলাইন ডেস্ক: আগামী বছর অর্থাৎ ২০২৩ সাল দুর্ভিক্ষের বছর হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে মন্ত্রিসভা। কোভিড-১৯, ইউক্রেন- রাশিয়া যুদ্ধ আর চীনের পণ্য উৎপাদন কমিয়ে দেওয়া এই তিন কারণে আগামী বছরে সংকট দেখা দিতে পারে। এই সংকট মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়ানোসহ ৬টি দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব একটি আন্তর্জাতিক গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানান, কোভিড-১৯ রিকোভারি না করতেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হয়েছে। সেই সঙ্গে চীন পণ্য উৎপাদন কমিয়ে দিয়েছে। এই তিন কারণে বৈশ্বিক সংকট দেখা দিতে পারে ২০২৩ সালে। এই সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়টি নির্দেশনা দিয়েছেন।

এসব নির্দেশনার মধ্যে রয়েছে- খাদ্য উৎপাদন বাড়ানো, বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো, রেমিটেন্স প্রবাহ বাড়ানো, বৈদেশিক বিনিয়োগ, খাদ্যের মজুদ ঠিক রাখা এবং খাদ্য আমদানিতে উৎস কর বাতিল করা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে ২৩৬ বোতল ফেনসিডিল জব্দ,  গ্রেপ্তার ১

বিএনপিতে যোগ দিলেন এনসিপি ছাড়া মীর আরশাদুল

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ‘অতীতের প্রতিশোধ নয়’: চিফ প্রসিকিউটর

বেনজীরের পুকুরের ৬০০ কেজি মাছ চুরি করে বিক্রির চেষ্টা

বিদ্যুতের প্রিপেইড মিটার, প্রশিক্ষণ ও কেনাকাটা খাতের ৩৬ কোটি টাকা লোপাট

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন রাজশাহীর কৃতী সন্তান আহনাফ

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন রাজশাহীর কৃতী সন্তান আহনাফ

হাসিনা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করেছেন: রাজশাহীতে রিজভী

সিএন্ডবি মোড় কেলেঙ্কারি: নারীদের উত্ত্যক্ত করার ঘটনায় তৃতীয় যুবক গ্রেপ্তার”

জমি বিরোধে রাজশাহীতে ৩ শতাধিক কলা গাছ কর্তন ও লুটপাট: হুমকির মুখে নিরীহ কৃষক পরিবার

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান