বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে সাতজন মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ৬, ২০২৩ ১০:৪২ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহী নগরীর হাজরাপুকুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে সাতজন মাদকসেবীকে আটকের পর তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাতদিনের জেল ও জরিমানা করেছে।

ভ্রাম্যমান আদালত এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আতাউর হোসেন এর নেতৃত্বে শিরোইল কলোনির হাজরাপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে সাতজন মাদক সেবীদের আটক করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের সাতদিনের জেল ও জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আকতার। এ সময় নগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার তোহিদুল ইসলাম (৪৫), রানিনগর এলাকার শাহিদুল ইসলাম (৪০), সপুরা এলাকার মোস্তাফিজুর রহমান তপু (২৪), শিল্পিপাড়া এলাকার মিঠু (২৮), চন্দ্রিমা থানার নিউ কলোনি এলাকার আলাল (৫০), হাজরাপুকুর ডাবতলা এলাকার সম্রাট শেখ (৩২) ও ফরিদপুর জেলার ভাংঙ্গা থানাধীন মানাইট এলাকার হাসানকে (২৮) ৭ দিনে বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেকে একশত টাকা করে জড়িমানা আদায় করা হয়। পরিচালনার সময় হেরোইন ও গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আতাউর হোসেন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে হাজরাপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেছি এবং তাৎক্ষণাৎ ভ্রাম্যমান আদালত তাদের সাতদিনের বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদণ্ড আদায় করেছেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাবি রেজিস্ট্রারের অপসারণের দাবিতে রাকসুর সংবাদ সম্মেলন

ভাষা শহীদদের মাগফিরাত কামনায় রাজশাহী মহানগর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া

পুরুষের সামনে নাচানাচি! পাকিস্তানে পাঁচ কন্যাকে মেরে দেহ লোপাট

পুরুষের সামনে নাচানাচি! পাকিস্তানে পাঁচ কন্যাকে মেরে দেহ লোপাট

রাজশাহী নগরীতে একটি অদ্ভুত ও আকর্ষণীয় ব্যবসার পরিচয় পাওয়া গেছে: মাসে আয় এক লাখ ৭৫ হাজার টাকা

নিখোঁজ মানসিক প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল শাহমখদুম থানা পুলিশ

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান

বিজয় দিবস উপলক্ষ্যে নওগাঁ জেলা বিএনপির বিজয় র‌্যালি

শিল্পমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বের করে দিতে বললেন হাসানুল হক ইনু

ভোলায় স্ত্রীকে ইভটিজিং, প্রতিবাদ করায় কাল পুলিশ সদস্যর