Wednesday , 31 December 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান

প্রতিবেদক
sonynews
December 31, 2025 1:28 pm

অনলাইন ডেস্ক: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়ে গেল। এই জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

জানাজা শুরুর আগে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেন। গতকাল থেকেই দেখা মিলছিল তার বেদনাতুর অভিব্যক্তির। আজ জানাজায় সে অভিব্যক্তি আরও ভারিই হয়েছে কেবল।

তারেক রহমান তার বক্তব্যে রাজনৈতিক কোনো প্রসঙ্গই আনেননি। সাধারণ সন্তান যেমন করে নিজের বাবা-মায়ের জানাজায় কথা বলেন, তিনিও কথা বললেন ঠিক তেমন করেই।

তিনি বলেন, ‘আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান। আজকে এখানে উপস্থিত সকল ভাই ও বোনেরা, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে যদি কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইন শা আল্লাহ।’

তিনি আরও যোগ করেন, ‘একই সাথে, তিনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় কেউ যদি আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন তাকে বেহেশত দান করেন।’

লাখো লাখো মানুষের উপস্থিতিতে আজকের এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউকে কেন্দ্র করে শাহবাগ থেকে মোহাম্মদপুর পর্যন্ত জনতার ঢল নামে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী-খুলনার প্লটের লটারি ঢাকায়, ব্যাপক ক্ষোভ আবেদনকারীদের

বিখ্যাত সুফি মাওলানা রুমির ৭৪৯তম মৃত্যুবার্ষিকীতে কোনিয়ায় নানা আয়োজন

বিখ্যাত সুফি মাওলানা রুমির ৭৪৯তম মৃত্যুবার্ষিকীতে কোনিয়ায় নানা আয়োজন

রাজশাহীতে একাদশ সংসদ নির্বাচনে মিনুকে ভোট দিতে বাধা দেয়ার দায়ে মামলা

ঘরের কাছে মিয়ানমারের গুলি ভালো লক্ষণ নয়: ড. ইউনূস

কারুশ্রী জুয়েলার্সে চুরি: ৭ চোর ও চোরাই স্বর্ণ কেনার অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উদ্যোগ রাসিকের

কাঁকনহাট পৌর নিয়োগে ঘুষের অভিযোগ, তদন্তে দুদক

রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রতারক মোস্তাফিজুর রহমানের গ্রেফতার দাবি

এলাকাবাসীর ধাওয়ায় ফেনসিডিল ফেলে পালিয়েছে মাদক ব্যবসায়ী

রাজশাহীতে কবীর-লালন ভাবসংগীত উৎসব অনুষ্ঠিত