রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রতারক মোস্তাফিজুর রহমানের গ্রেফতার দাবি

প্রতিবেদক
sonynews
জুলাই ২৭, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সক্রিয় কর্মী, সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের জামাই ও একাধিক প্রতারণা মামলার পলাতক আসামি মোস্তাফিজুর রহমান কর্তৃক বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে আজ সকাল ১১টায় নগরীর জিরোপয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল আলম মিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি নিপু, মহানগর যুবদলের সদস্য মাসুদুল হক মৃধা মোমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাজু ও মেরাজুল ইসলাম, শাহ মখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাফি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাফিউল আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিদুল ইসলাম সাকিল, সাংগঠনিক সম্পাদক মাশরাফি শুভ, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান ও তাকাফুল ইসলাম সৈকত, শাহ মখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক রুহুল আমিন, বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোমিনুল ইসলাম মিলু, বোয়ালিয়া থানা পূর্ব স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী, রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জীবন, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ শান্তসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বক্তারা অভিযোগ করে বলেন, রাজনৈতিক ষড়যন্ত্র ও প্রতিহিংসার কারণে বিএনপির নিরীহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে পূর্বে একাধিক প্রতারণার মামলা থাকা সত্ত্বেও প্রশাসনের রহস্যজনক নীরবতা উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ।

বক্তারা আরও বলেন, প্রশাসনের কিছু সদস্য ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগসাজশে মোস্তাফিজুর রহমান একটি সাজানো মামলার পরিকল্পনা করেন, যার প্রমাণস্বরূপ ফোনালাপের রেকর্ড সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এমনকি বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ও সেকেন্ড অফিসারের কথোপকথন থেকেও এমন ইঙ্গিত পাওয়া যায়। (রেকর্ডিং সংযুক্ত)

বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, বরং একটি গভীর রাষ্ট্রীয় সংকটের ইঙ্গিত বহন করে। মানববন্ধন থেকে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রতারক মোস্তাফিজুর রহমানকে গ্রেফতারের দাবি জানানো হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে চলমান পুকুর ভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবি

রাজশাহীতে মুখ ও দন্ত রোগের চিকিৎসায় সিটি স্মাইল ডেণ্টাল কেয়ারের যাত্রা শুরু

রাজশাহী নগরীতে মাদক সহ নারী মাদক ব্যাবসায়ী গ্রেফতার

ইসিকে বিশ্বাস করে এজেন্টই দেননি জাকের পার্টির মেয়র প্রার্থী

অনুষ্ঠানে গেলেন, তবে শীতবস্ত্র বিতরণ করলেন না আবু সাঈদ চাঁদ’

Why is Elon Musk launching thousands products

শেহনাজ গিলের বাবাকে খুনের হুমকি

পিকআপের গোপন চেম্বারে ৩৮ কেজি গাঁজা: র‌্যাবের ফাঁদে দুই মাদক ব্যবসায়ী

রাজশাহী-রংপুর রুটে দুই দিন বাস বন্ধের ঘোষণা

রাজশাহী-রংপুর রুটে দুই দিন বাস বন্ধের ঘোষণা

পানি, খাবার, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ বন্ধ! ইজ়রায়েলি অবরোধের জেরে গাজ়ায় মানবিক বিপর্যয়ের শঙ্কা