Sunday , 21 December 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী সদরে এবি পার্টির প্রার্থী সাঈদ নোমানের মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিবেদক
sonynews
December 21, 2025 10:57 am

রাজশাহী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর-২ আসন থেকে আমার বাংলাদেশ পার্টির(এবি) মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ নোমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে থানা নির্বাচন কর্মকর্তা জেবুন্নেছা শাম্মীর কাছ থেকে রাজশাহী মহানগর এবি পার্টির নেতা-কর্মীরাসহ সাঈদ নোমান নিজে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এর আগেই যেকোনো দিনে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রার্থী নিজে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করবেন। মনোনয়নপত্র বিতরণের জন্য পৃথক রেজিস্টার সংরক্ষণ করা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা।
মনোনয়ন গ্রহণের পর প্রতিক্রিয়ায় মুহাম্মদ সাঈদ নোমান প্রিয় শহীদ  ওসমান হাদিকে স্মরণ করে তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও উন্নত রাজশাহী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
মোহাম্মদ সাঈদ নোমান আরো বলেন, জনগণের অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং নৈতিক রাজনীতির চর্চায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এ সময় তিনি রাজশাহী-২ আসনের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার

জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

ইয়ানের আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য

পলিশের কারণে চালের দাম বাড়ে ৩-৪ টাকা : খাদ্যমন্ত্রী

পলিশের কারণে চালের দাম বাড়ে ৩-৪ টাকা : খাদ্যমন্ত্রী

রাজশাহীতে অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় সাংবাদিকের বাড়ি দখলের পায়তারা!

গোদাগাড়ীর কৃতী সন্তান সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা ড. এম এনামুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডেঙ্গু রোগী বাড়ছে রামেকে, টনক নড়ছে না কতৃপক্ষের!

রাবি ক্যাম্পাসে রুয়েট শিক্ষার্থীকে ছুরিকাঘাত

রাজশাহী শিক্ষা বোর্ডের হিসাব শাখায় প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

ইঞ্জি. আরিফুজ্জামান আইডিইবি রাজশাহী জেলা শাখার নির্বাহী সদস্য পদে নির্বাচিত