বৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পলিশের কারণে চালের দাম বাড়ে ৩-৪ টাকা : খাদ্যমন্ত্রী

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ৩, ২০২২ ১১:৪০ পূর্বাহ্ণ
পলিশের কারণে চালের দাম বাড়ে ৩-৪ টাকা : খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: মিল মালিকদের বিরুদ্ধে চাল পলিশের মাধ্যমে চকচকে করার অভিযোগ দীর্ঘ দিনের। পলিশেল কারণে চালের দাম প্রতি কেজিতে তিন থেকে চার টাকা বেড়ে যায় বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশে পুষ্টি চালের বাণিজ্যিক যাত্রা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চাল পলিশের কারণে চালের পুষ্টিগুণ চলে যায়। পাশাপাশি বিদুৎ, দামি দামি পলিশ মেশিনের খরচ, ম্যানপাওয়ার ও অন্যান্য মিলে কেজিপ্রতি তিন থেকে চার টাকা বাড়তি খরচ হয়। সেই খরচ ধরেই চকচকে পলিশ চালের দাম নির্ধারণ করে মিল মালিকরা। যা গুনতে হচ্ছে সরাসরি ভোক্তাকে।

খাদ্যমন্ত্রী বলেন, প্রতিবছর পলিশের কারণে ১৭ লাখ টন চালের ঘাটতি হয় বাজারে। তিনি জনগণকে চকচকে চাল বর্জন করে পুষ্টিগুণ সম্পন্ন চাল খাওয়ার আহ্বান জানান।

তিনি বেসরকারি চাল ব্যবসায়ী প্রতিষ্ঠান ও চালকল মালিকদের পুষ্টিচাল উৎপাদন ও বাজারজাতকরণে উদ্যোগী হওয়ার এবং দাম ভোক্তার নাগালের মধ্যে রাখার আহ্বান জানান।

খাদ্য মন্ত্রণালরর সচিব মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো: আতিউর রহমান আতিক, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো: শাখাওয়াত হোসেন ও জাতিসঙ্ঘ বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেনট্যাটিভ ও কান্ট্রি ডিরেক্টর ও ডম স্কেলপেলি বিশেষ অতিথির বক্তব্য দেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ভারতীয় শিশুকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিলে বোয়ালিয়া থানার পুলিশ

আগামীতে রাজশাহীকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে: খায়রুজ্জামান লিটন

রাজপাড়া থানার ওসিকে প্রত্যাহারের আশ্বাস আরএমপি’র

রাজপাড়া থানার ওসিকে প্রত্যাহারের আশ্বাস আরএমপি’র

মোহনপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় পরিবার

আরডিএর চেয়ারম্যান হলেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট

অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ

উচ্ছেদে ক্ষোভ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু: ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

আবরার ফাহাদের স্মরণসভা পণ্ড করল ছাত্রলীগ

আবরার ফাহাদের স্মরণসভা পণ্ড করল ছাত্রলীগ

রাজশাহীতে আ’মী যুবলীগের স্টলে যুব নেতা নাহানের বই গ্রহণ