রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিশেষ অভিযানে ২৫ জন সহ সহিংসতা ও বিস্ফোরণের অভিযোগে গ্রেপ্তার ৩

প্রতিবেদক
sonynews
এপ্রিল ১৩, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে সহিংসতা, বিস্ফোরণ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও নিয়মিত অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক সংক্রান্ত মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: ফজর আলী (৫৭) – পবা থানার উজিরপুকুর এলাকার নেয়ামত আলীর ছেলে। তিনি ৮ নম্বর পারিলা ইউনিয়ন ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

মো. শিমুল (৩৫) – বোয়ালিয়া থানার বাশার রোড এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে ও আওয়ামী লীগ কর্মী।

মো. রফিকুল ইসলাম (৫০) – বোয়ালিয়া থানার টিকা পাড়া এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর উপহারের মালামাল চুরি, আ.লীগের সাবেক নেতা কারাগারে

রাজশাহীতে যুবলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৩

রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

রাসিকের প্রশাসকের দায়িত্ব নিলেন ড. মুহাম্মদ হুমায়ূন কবীর

ইসলামী ব্যাংককে এস আলমের প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রেকর্ড পারিমাণ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাজশাহীর নিম্নাঞ্চল

রাজশাহীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ! যুবতীকে বাড়িতে ডেকে নির্যাতণের অভিযোগ

শেখ হাসিনার তৈরী আইন দিয়েই তার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে- ইমাজ উদ্দিন মন্ডল

রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ ছিল ৫ ঘন্টা

নগরীতে মাদক সম্রাজ্ঞী কমেলাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক উদ্ধার