Saturday , 11 April 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গণভোট বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ

প্রতিবেদক
sonynews
April 11, 2026 2:17 pm

রাজশাহী প্রতিনিধি: অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহব্বান ও জ্বালানি সংকট উত্তরণে কার্যকরী ভূমিকা গ্রহণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষােভ মিছিল করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য । শনিবার বিকেল ৫ টায় নগরীর আলুপট্রি মোড় থেকে বিক্ষোভ শুরু হয়ে নগরীর গণকপাড়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এ্যাড আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহনগরীর নায়েবে আমীর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর।

তিনি বলেন, গণভোটের রায়কে উপেক্ষা করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে। জনগণের সাথে প্রতারণা করে কখনো কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারেনি। আপনারা যদি জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখান, জনগণ আপনাদের লালকার্ড দেখাবে।

সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এনসিপির রাজশাহী মহানগরের আহব্বায়ক, মোবাশ্বের আলী, রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, বাণিজ্য ও কল্যান সম্পাদক অধ্যাপক একে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, তারবিয়াত সম্পাদক, হাফেজ নুরুজ্জামান, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মোহনপুর উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ও এমটির অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু

রাশিয়ায় বিক্ষোভ অব্যাহত, আটক ৭২৪

নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন: একমাত্র যুগ্ম সম্পাদক পদে ভোট, বাকি ১০ পদে বিএনপি সমর্থিতদের জয়

বিএমডিএ’র সহকারি প্রকৌশলীর হাতে সিএনজি চালক প্রহৃত !

রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ছাত্রদের দখলে মাঠ, খুজে পাওয়া যায়নি আ.লীগ

বাংলাদেশ থেকে আবারো শ্রমিক নিচ্ছে মলদোভা

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা, রাজশাহীর ১৯ নম্বর ওয়ার্ডে জনসমাবেশ

রাজশাহীতে ডিবির অভিযানে চোরাই অটোরিকশাসহ চোর গ্রেপ্তার

3 Outfits that will amaze you on