Saturday , 7 February 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
February 7, 2026 1:56 pm

স্টাফ রিপের্টার: রাজশাহী মহানগরীতে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দ্রিমা থানার খড়খড়ি ললিতাহার গ্রামের মো: হায়দার আলীর ছেলে মো: টিপু সুলতান (২৮); মতিহার থানার খড়খড়ি গোরস্থানপাড়া গ্রামের মৃত শাবদুলের ছেলে রনি আহাম্মেদ (২৫); পবা থানার ঘোলহাড়িয়া (ডাঙ্গীরপাড়া) গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে মো: জাহিদ হাসান (২৫) এবং একই থানার ঘোলহাড়িয়া (মিয়াপাড়া) গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে মো: সুজন আলী (৩০)। সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

গ্রেপ্তারকৃত আসামি টিপুর বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় ২ টি মামলা চলমান রয়েছে।

উল্লেখ্য যে, রাজশাহী মহানগরীর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে সর্বমোট ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর গ্রেপ্তার ও মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার

রাজপাড়া থানার পুলিশ কনস্টেবলকে ধরে মুক্তিপণ আদায়ের চেষ্টা: আটক ১

ভারতের সঙ্গে নৌপথে বাণিজ্যে রাজশাহীর অর্থনীতি গতিশীল হবে’

মাদকবিরোধী অভিযানে ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

রাজশাহীর ৬টি আসনে নির্বাচিত হলেন যারা

বাংলার জনপদের পক্ষ থেকে রাজশাহী মহানগর প্রেসক্লাবকে শুভেচ্ছা স্মারক প্রদান

ভোলায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত

খুলনায় কাফনের কাপড় পাঠিয়ে ১২ শিক্ষক-কর্মচারীকে হুমকি

রাজশাহী নগরীতে চাঁদাবাজির সময় ৩ সমন্বয়ক আটক

দিল্লিতে হাসিনার জনসম্মুখে আসার বিষয়ে যা জানা গেল