রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভোলায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৪:১৩ পূর্বাহ্ণ

ভোলায় পিকআপভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সুমন (২৭) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী ও চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর সড়কের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুমন ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. জেবল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে মনিরাম বাজার এলাকায় যাচ্ছিল। হঠাৎ ভোলাগামী একটি দ্রুতগতির পিকআপভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী ও চালকসহ চারজন আহত হন।

পরে স্থানীয়রা তাদের মধ্য থেকে গুরুতর আহত সুমনসহ দুজনকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সুমনকে মৃত ঘোষণা করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মনির হোসেন মিঞা ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - আইন