বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কাবুলে পাকিস্তান-চীন-আফগানিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ২০ আগস্ট

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৪, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: আগামী ২০ আগস্ট পাকিস্তান, আফগানিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা  আফগানিস্তানের রাজধানী কাবুলে ত্রিপক্ষীয় বৈঠকে বসবেন। বৃহস্পতিবার জিও নিউজকে একাধিক কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে অংশ নেবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

সূত্র জানায়, আলোচনার এজেন্ডায় সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) সম্প্রসারণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে চলতি মাসের ৫ আগস্ট আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের কথা থাকলেও ‘প্রযুক্তিগত’ কারণ দেখিয়ে তা বাতিল করা হয়। পরে জানা যায়, মুত্তাকি জাতিসংঘের তালিকাভুক্ত তালেবান সদস্য হওয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সফরের অনুমতি দেয়নি।

সূত্র আরও জানায়, কাবুল বৈঠকের পরদিন চীনের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে যাবেন বলে আশা করা হচ্ছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

প্রগতি স্মরণীর রাস্তায় বেষ্টনীর কাজ করছে জামায়াতে ইসলামী

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়েছেন রাসিক মেয়র

রাজশাহীতে চন্দ্রিমা থানা ও ওয়ার্ড মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজশাহীতে চন্দ্রিমা থানা ও ওয়ার্ড মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ: রুয়েট কর্মকর্তা গ্রেপ্তার

রোহিত-ধাওয়ানের বিশ্বরেকর্ড কেড়ে নিলেন বাবর-রিজওয়ান

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আয়োজনে স্বরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রমজান উপলক্ষে ১২৯৫ বিদেশি বন্দিকে মুক্তি দিল আরব আমিরাত

আমিষ উৎপাদনে অর্জন সাময়িক নয়, স্থায়ী ভিত্তি তৈরি হয়েছে: বিভাগীয় কমিশনার

রাজশাহী মহানগরীতে ১৫ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

রাজশাহীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা: কথিত ‘এসপি দম্পতির’ বিরুদ্ধে অভিযোগ