বৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আ.লীগের লক্ষ্য অবাধ-সুষ্ঠু নির্বাচন করা: শেখ হাসিনা

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ৯, ২০২৩ ৬:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুষ্ঠুভাবে অবাধ, নিরপেক্ষ নির্বাচন করা—এটাই আমাদের লক্ষ্য। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সামনে নির্বাচন, এটা জনগণের অধিকার। গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। জনগণের এই অধিকার সুরক্ষা দেওয়া এবং সুষ্ঠুভাবে অবাধ, নিরপেক্ষ নির্বাচন করা—এটাই আমাদের লক্ষ্য। ’ আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমরা জনগণের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করি, সাংবিধানিক অধিকারে বিশ্বাস করি। জনগণের ভোটের মধ্য দিয়েই কিন্তু আওয়ামী লীগ বার বার ক্ষমতায় এসেছে। ’ তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট এরা তো আসলে কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা মানুষ পুড়িয়ে আন্দোলন করে। মানুষকে অত্যাচার করে, মানুষ পুড়িয়ে তারা উল্লাস করে। ’ প্রধানমন্ত্রীর পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি-জামায়াতের আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আমাদের সরকারকে উৎখাত করতে হবে! পদত্যাগ করতে হবে! কী কারণে? আমরা তো বিএনপির ওপর কোনো গ্রেনেড হামলাও করিনি বা কোনো অত্যাচারও করিনি। ’

নানা দিক থেকে চক্রান্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এখানে চক্রান্ত আছে। চক্রান্ত করেই চেষ্টা হচ্ছে অর্থনৈতিকভাবে দেশকে পঙ্গু করা, অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা। সব দিক থেকে চেষ্টা হচ্ছে।

এরই মধ্যে আমাদের সকলকে এক হয়ে এগিয়ে যেতে হবে। আমাদের শক্তি দেশবাসী। বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষ যখন শান্তিতে তখন এই বিএনপি আবার রাস্তায় নেমেছে অগ্নিসন্ত্রাস নিয়ে অশান্তি সৃষ্টি করতে। এই অশান্তির হাত থেকে দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। ’ সহিংসতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
জানিয়ে তিনি বলেন, ‘দেশের অগ্রযাত্রা যেন কোনো মতেই থেমে না যায়। আজকে যারা সন্ত্রাসী কর্মকা- ঘটাচ্ছে তাদের
বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ’ আওয়ামী লীগের জনপ্রিয়তা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমরা পর পর তিনবার ক্ষমতায়, সাধারণত ক্ষমতায় থাকলে জনগণের কাছ থেকে দূরে সরে যায় অথবা জনপ্রিয়তা কমে। আওয়ামী লীগের কিন্তু জনপ্রিয়তা কমেনি। ৭০ শতাংশ মানুষ আমাদের ওপর নির্ভরতা (আস্থা) রাখে। তারা মনে করে আওয়ামী লীগ থাকলে আমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। ’

সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের
মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

তানোরে এসিল্যান্ডের এজলাসে বিশৃঙ্খলা, নারীসহ গ্রেপ্তার ৩

সাবেক এমপি’র অবৈধ নিয়োগ বাণিজ্য/ রাজশাহী কোর্ট কলেজের অধ্যক্ষ নিয়োগকে অবৈধ দাবি কর্মরতদের

বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ করে দেবে সরকার

বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ করে দেবে সরকার

জুলাই গণঅভ্যুত্থান আনুষ্ঠানিকতা নয় বরং দায়িত্ব ও ভবিষ্যতের জন্য অনুপ্রেরণাঃ সাঈদ নোমানরা

ভোটের কর্নাটকে বিজেপি ধাক্কা খেল, প্রাক্তন মন্ত্রী মালিকায়া পদ্ম ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে

হাম রোগের চিকিৎসার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিতে রামেক হাসপাতাল পরিদর্শনে রাসিক প্রশাসক

ফের দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, ফয়সালকেও সেভাবেই গুলি করা হোক—চাচি মিনারা বেগম

বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের ত্যাগ চিরস্মরণীয়: আরএমপি কমিশনার