শুক্রবার , ২৫ আগস্ট ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিদেশিরা বিএনপির তত্ত্বাবধায়ক সরকার সমর্থন করেনি: তথ্যমন্ত্রী

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ২৫, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিদেশিরা তাদের (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকার সমর্থন করেনি। নিরপেক্ষ সরকার সমর্থন করেনি। বিদেশিরা চায় দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। আমরাও দেশে সুষ্ঠু সুন্দর নির্বাচনের গ্যারান্টি দিচ্ছি।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে ১৫ আগস্টের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি আমাদের ক্ষমতা থেকে টেনে নামাতে চায়। টেনে নামানোর জন্য কয়েকদিন আগে ঢাকা শহরে সমাবেশ দিয়েছিল। সমাবেশে কিছু মানুষ দেখে তারা মনে করল আন্দোলনের বেলুন বুঝি ফুলে গেছে। পরের দিন ঢাকার প্রবেশ মুখে অবরোধের ডাক দিল। বেলুন যতটুকু ফুলে ছিল টুস করে ফেটে গেল। তারপর যে চিৎপটাং হয়ে পড়েছে, আর উঠতে পারছে না। আওয়ামী লীগকে যে ধাক্কা দিতে গিয়ে চিৎপটাং হয়ে যে পড়ে গেছে, মাজা যে ভেঙে গেছে, আর উঠতে পারছে না।

তথ্যমন্ত্রী বলেন, সেই যে হতাশার সুর এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মুখে। তিনি বললেন- তরুণদের আন্দোলনে নামতে দেখতে পাচ্ছি না। উনার মুখে হতাশার সুর। অনেক দৌড়ঝাঁপ করার পরে দেখা গেল কয়েকটি পত্রপত্রিকায় একটি খবর আসলো। দেখি চেহারাগুলো সব মলিন। এখন তারা আর ঘন ঘন বিদেশিদের কাছে যায় না। তারা গিয়ে দেখলো যে কোনো লাভ হয় না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে শোক সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা। এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দীন, রাজশাহী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ৷

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নববর্ষ উপলক্ষে ছিন্নমূলদের সাথে রাজশাহী মহানগর যুবদলের আনন্দ ভাগাভাগি

কেশরহাটে পেট্রোল পাম্পে তেল মাপ সঠিক, অভিযান শেষে ফিরে গেল বিএসটিআই

‘ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে’

দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি রেলওয়ে কর্মচারী ইউনিয়নের

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

রুয়েটের সিএএসআর কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ, গ্রেফতার এক

কুপিয়ে তরুণের হাত-পা বিচ্ছিন্ন, জামায়াতের দুই সমর্থক গ্রেফতার

রাজশাহী নগরীতে গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

গোদাগাড়ির কাকনহাট পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ