• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি: ডিবির অভিযানে ভিকটিম উদ্ধার, ৮ অপহরণকারী গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৪:০৪

রাজশাহীতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি: ডিবির অভিযানে ভিকটিম উদ্ধার, ৮ অপহরণকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কোর্ট এলাকা থেকে অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ৮ জন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— নুর ইসলাম (২৭), মো. টিটু (৩০), সাজিদুর রহমান সাজিদ (২১), রাজন ওরফে কাওছার (২২), মো. তারেকুল ইসলাম (৫৫), মো. রেজা আলম (১৮), রাকিব মহসিন ওরফে রিয়াদ (২২) এবং মো. ওমর আলী (৫০)। তারা রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ঘটনাসূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট দুপুর ১টার দিকে বাগমারা উপজেলার নরসিংপুর গ্রামের সোহেল রানা রাজশাহী কোর্ট এলাকায় মামলার বিষয়ে খোঁজ নিতে গেলে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে অপহরণ করে। পরে অপহরণকারীরা সোহেল রানার ছোট ভাইয়ের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

অপহৃত ব্যক্তির স্ত্রী দ্রুত বিষয়টি রাজশাহী মহানগর ডিবি পুলিশকে জানালে তারা অভিযান শুরু করে। ২৫ আগস্ট সন্ধ্যায় কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশনের জামাল চত্বরে মুক্তিপণের টাকা নিতে আসা নুর ইসলাম ও রাজন ওরফে কাওছারকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদের স্বীকারোক্তিতে জানা যায়, ভিকটিমকে মহিষবাথান উত্তরপাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রাখা হয়েছে।

পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে পুলিশ সোহেল রানাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। একই সঙ্গে টিটু, সাজিদুর, তারেকুল, রেজা ও রাকিবকে আটক করা হয়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি ওমর আলীসহ কয়েকজন পালিয়ে যায়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে ঝাউতলা মোড় এলাকা থেকে ওমর আলীকেও গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় রাজপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ইফতেখার আলম বিশাল

২৬ আগস্ট ২০২৫

০১৭৭৫-৫৮৯৫৫৮

সর্বশেষ সংবাদ

প্রচণ্ড রাগের সময় কী করবেন?
মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫ ৪:০৪
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮