রবিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে জনি হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ

আনোয়ারুল ইসলাম বিদ্যুৎঃ রাজশাহী নগরীর চন্ডিপুরের শফিকুল ইসলাম জনির হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাই-বোনালের আওতায় এনে বিচার ও ফাঁসি কার্যকর করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।  রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে সাহেব বাজার বস্ত্র ব্যবসায়ী ও কর্মচারী সমিতি রাজশাহীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ  মিছিল করা হয়।
মামলার আসামী ভূমিদস্যু মওলা বাবু ও তার ভাই শাহিন এবং সহযোগী কিশোর, প্রসেনজিৎ ও শ্যামলকে দ্রুত গ্রেফতারের দাবিও জানানো হয়।
রাজশাহী নগরীর সাহেব বাজার কাপড় পট্টি সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে প্রেসক্লাব চত্বর সেন্ডেল পট্টি হয়ে ভুবন মোহন পার্কে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাহেব বাজার বস্ত্র মার্কেট ব্যবসায়ী সমিতি সভাপতি অশোক কুমার সাহা, সাধারণ সম্পাদক খন্দকার শামীম আলম, বস্ত্র মার্কেট কর্মচারী ইউনিয়নের সভাপতি বাচ্চু, সহ-সভাপতি  সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক অমিত কুমার সাহা। পা-দুকা সমিতির সভাপিত রিপন আলী, সাধারণ সম্পাদক কাজী ছোটন। নিহত শফিকুল ইসলাম জনির পিতা সিরাজুল ইসলাম সহ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাহেব বাজার বস্ত্র মার্কেটের, মঞ্জুর কাপড়ের দোকানের কর্মচারী শফিকুল ইসলাম জনির হত্যাকারী প্রধান আসামি ভূমিদস্যু তৌফিকুর রহমান মাওলা বাবু ও তার ভাই শাহিন এবং সহযোগী কিশোর, প্রসেনজিৎ ও শ্যামল মিলে বৈদ্যুতিক খুঁটিতে বেধে নির্মম নির্যাতন করে হত্যা করে শফিকুল ইসলাম জনিকে। এই হত্যা কান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আদালতে মামলা হলেও হত্যাকারীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করছে না পুলিশ।
অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান।  পরিবারের দাবি এ হত্যার কোনো ক্ষতিপূরণ চাই না, আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দৃষ্টান্তমূল শাস্তি ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারী দেন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা, আসামি ধরতে তৎপরতা নেই পুলিশের

রাজশাহীতে বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা, আসামি ধরতে তৎপরতা নেই পুলিশের

রাজশাহী ৩-আসনের প্রার্থী আসাদের ১৩ দফা ইশতেহার ঘোষণা

রাজশাহীতে জুয়েলার্সে দুঃসাহসিক চুরি, ২০০ ভরি স্বর্ণ লুটের অভিযোগ

রাজশাহীতে অননুমোদিত গার্মেণ্ট কারখানার সন্ধান, নেই ট্রেড লাইসেন্স

রাজশাহী নগরীতে ৫ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজাবাড়ি সরকারি খামারে পানির দরে বিক্রি ৩৭টি গরু

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় উন্নয়ন করতে পারছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় উন্নয়ন করতে পারছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় অটোচালককে খুন

এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে: আন্দালিব রহমান পার্থ

পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা