সোমবার , ২৭ জুলাই ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন

প্রতিবেদক
sonynews
জুলাই ২৭, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩’-এর ১২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের প্রধান শর্তাবলী অনুযায়ী, যোগদানের তারিখ হতে আগামী ৪ (চার) বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন তিনি।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী নুরুল ইসলাম। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

রেজিস্টার দপ্তরের দেয়া তথ্য মতে, দীর্ঘ ১২ বছর পর গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দেয়া হলো। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০ টায় অধ্যাপক ড. মো. আখতার হোসেন প্রো-ভিসি পদে আনুষ্ঠানিক ভাবে যোগদান করবেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ড্রেনের ওপর ধসে পড়লো পাকা বাড়ি, ঝুকির মধ্যে পার্শ্ববর্তী বসবাসকারীরা

রাকসু জিএসের আচরণ নিয়ে উদ্বেগ: মানসিক স্বাস্থ্য মূল্যায়নের দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মেরুন টি-শার্ট পরা সেই যুবকের পরিচয় জানা গেল

রাজশাহী মহানগরীতে সশস্ত্র হামলা, চাঁদা দাবি ও নির্যাতনের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

অনিয়ম ও দুর্নীতির প্রমাণ: রাজশাহীতে ঠিকাদারের লাইসেন্স বাতিল

রাজশাহীতে বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার গরু জব্দ, ব্যাপারী ও হাট ইজারাদারদের বিক্ষোভ

বাংলাদেশের মতো ভারতেও অভ্যুত্থানের শঙ্কা: দি ইকোনমিক টাইমসের প্রতিবেদন

তৃতীয়বারের মতো ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ পাবে, রাসিক

রামেকে পি’টুনির পর ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ