বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দেশের প্রয়োজনে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত ইনফ্যান্ট্রি রেজিমেন্ট: সেনাপ্রধান”

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এ রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। সেনাবাহিনীর আধুনিক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি রেজিমেন্টের সদস্যদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানান।
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের ভূমিকার প্রশংসা করে সেনাপ্রধান রেজিমেন্টের সকল সদস্যকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সেনাপ্রধান পৌঁছালে তাঁকে সামরিক রীতিতে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয় এবং একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক ও মাস্টার ওয়ারেন্ট অফিসার তাঁকে ‘কর্নেল র‌্যাংক ব্যাজ’ পরিয়ে দেন, এর মাধ্যমে তিনি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে কারাগারে আটক সাজাপ্রাপ্ত মনিকে মামলা থেকে অব্যাহতি ও দ্রুত মুক্তি দাবি পরিবারের

রাজশাহীতে টায়ার জ্বালানো ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে আলোচিত ইব্রাহিম হত্যাকান্ডের মূল আসামীকে গ্রেফতার করেছে পুলিশ 

নগরীতে ড্রেনের ওপর ধসে পড়লো পাকা বাড়ি, ঝুকির মধ্যে পার্শ্ববর্তী বসবাসকারীরা

এই ট্রাইব্যুনাল ব্যবহার করে বীর রাজনৈতিক নেতাদের হত্যা করেছে আ.লীগ’

বাংলাদেশের এই গ্রামে চাইলেই চুক্তিতে বউসহ সব কিছুই ভাড়ায় পাওয়া যায়

শবে বরাত ও রাসুল (সা.)

দেশ দীর্ঘ প্রতীক্ষার অবসান মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন সন্তান

মদের কারখানায় র‍্যাবের অভিযান, ৪ ড্রাম মদসহ গ্রেফতার ৩

গুমের শিকার পারভেজ কন্যা নিধি’র বক্তব্য শুনে কাঁদলেন তারেক রহমান