বুধবার , ১০ জানুয়ারি ২০২৪ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নতুন মন্ত্রিসভা: বাদ পড়লেন বাঘা বাঘা ১৪ মন্ত্রী

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ১০, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নিতে যাচ্ছে সরকারের নতুন মন্ত্রিসভা। ২৫ মন্ত্রী, ১১ প্রতিমন্ত্রীকে নিয়োগ দানের নির্ধারণ করা হয়েছে। নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীর তালিকা থেকে বাদ পড়েছেন আগের মন্ত্রী সভার ১৪ মন্ত্রী।

শপথ নিতে বুধবার (জানুয়ারি ১০) এসব মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এরই মধ্যে ফোনও করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন ২৫ মন্ত্রী, ১১ প্রতিমন্ত্রী তালিকায় নাম নেই আগের মন্ত্রিসভার কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহ‌মেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে ছিনতাইকারির কবলে মোবাইল ব্যবসায়ী, ছুকিাঘাতে ১৪১টি সেলাই

রাজশাহীতে ছিনতাইকারির কবলে মোবাইল ব্যবসায়ী, ছুকিাঘাতে ১৪১টি সেলাই

সবার জন্য একটি উন্নত খাদ্য ভবিষ্যৎ গড়তে প্রস্তুত বাংলাদেশ: খাদ্য উপদেষ্টা

মতিহারের সুদ, জুয়া ও আইপিএল জুয়ার কারবার রমরমা

গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের’ রেপ্লিকা থাকা উচিত

রাজশাহীতে মসজিদ কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে উত্তেজনা, পুলিশি পাহারায় নামাজ

“রাজশাহীতে আরআরইউ ও রিভার সিটি প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন”

বাবা-মেয়ের গলাকাটা মরদেহ: তদন্ত ছাড়া ‘আত্মহত্যা’ বলতে নারাজ পুলিশ

গাছে বেঁধে যুবক নির্যাতন: মতিহারে দুইজন গ্রেপ্তার

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বিএনপি নেতা নাসিরের সমর্থনে বর্ণাঢ্য র‌্যালি

রাসিকের পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান