রবিবার , ৯ এপ্রিল ২০২৩ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ৯, ২০২৩ ৭:৫৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাটে ইয়াবা ও গাঁজা-সহ মোঃ শাহিন আলম জনি (৩৬) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী চারঘাট থানাধীন ইউসুফপুর এলাকার মোঃ সামছুল আলমের ছেলে।

গতকাল শনিবার ৮ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে চারঘাট থানাধীন ইউসূফপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৭৮৮ পিচ ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা জব্দ করে র‌্যাব।

রবিবার সকালে র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়্। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে শাহিন আলম জনিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা ইয়াবা ও  গাঁজা উদ্ধার করে র‌্যাবে অভিযানিক দল।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত