• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Headline
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত রাবি লাইব্রেরিতে রাকসু-শিবির নেতাদের হামলার অভিযোগ, তিন শিক্ষার্থী গুরুতর আহত রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়  নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাজশাহী জেলা পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক তিন মাদক মামলায় তিন আসামির কারাদণ্ড

রাজধানীর মালিবাগে বাসে আগুন

সনি নিউজ / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
রাজধানীর মালিবাগে বাসে আগুন

অনলাইন ডেস্ক: রাজধানীর মালিবাগ আনসার ক্যাম্পের পাশে পার্কিং করা অবস্থায় ‘বাহন’ নামে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালাহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ১১টা ০৩ মিনিটে বাসে আগুন লাগার সংবাদের পরিপ্রেক্ষিতে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

ঘটনাস্থল থেকে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা বলেন, মালিবাগ আনসার ক্যাম্পের বিপরীত দিকে মেইন সড়কের পাশে রেল লাইনের সঙ্গে খালি জায়গায় পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলটি হতে পারে ঢাকা রেলওয়ে থানার। তবে বাসে আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলেছে। তবে আশেপাশের লোকজন থেকে যতটুকু জানা গেছে, দুইটি ছেলে দূর থেকে কিছু একটা নিক্ষেপ করেছে পার্কিং করা ওই বাসটিতে। এর পরই বাসটিতে আগুন ধরে যায়।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category