সোমবার , ৯ জানুয়ারি ২০২৩ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ৯, ২০২৩ ৪:৪৪ অপরাহ্ণ
রাজশাহীতে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ১০ কেজি ৯০০ গ্রাম গাঁজা-সহ উত্তম কুমার সূত্রধর (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নরসিংদী জেলার হাজিপুর( সাহাপাড়া) গ্রামের হরিদাস সুত্রধরের ছেলে। গতকাল রবিবার ৮ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গতকাল চাঁপাইনবাবগঞ্জগামী হানিফ এন্টারপ্রাইজ নামের একটি পরিবহনে অভিযান চালিয়ে ১০ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এসময় ই-৪ নম্বর সিটে বসা একজন যাত্রী জানালা খুলে লাফ দেয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন