বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রধানমন্ত্রীর জন্মদিনে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর জন্মদিনে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবেশ উন্নয়ন শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বিকেলে নগরীর বুধপাড়া এলাকায় বৃক্ষরোপণ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সনি বাংলা ডট কম:

সর্বশেষ - আইন