স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৩৭তম ব্যাচের (তৃতীয় সেমিস্টার) শিক্ষার্থী এনজামুল হক সৈকত সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের (CSE Alumni Association, Varendra University) নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।
অ্যাসোসিয়েশনের প্রথম স্বেচ্ছাসেবক দল ‘টিম আলফা’র সদস্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয় ও অ্যালামনাইদের বিভিন্ন কার্যক্রম, গুরুত্বপূর্ণ ঘোষণা এবং নানা আপডেট উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের তথ্যসমৃদ্ধ রাখার দায়িত্ব পালন করছেন।
অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, আত্মবিশ্বাসী উপস্থাপনা, কার্যকর যোগাযোগ দক্ষতা এবং পেশাদারিত্বের মাধ্যমে এনজামুল হক সৈকত নিয়মিতভাবে বিভিন্ন সংবাদ ও ঘোষণাকে দর্শক-শ্রোতাদের কাছে তুলে ধরছেন। তার উপস্থাপনা অ্যালামনাই, বর্তমান শিক্ষার্থী এবং বৃহত্তর সিএসই পরিবারের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখছে।
এনজামুল হক সৈকতের নিষ্ঠা, দায়িত্বশীলতা এবং স্বেচ্ছাসেবী অবদানের জন্য তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।