মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তেজগাঁওয়ে স্কুলছাত্র নিহত: মাইক্রোবাস চালক ৩ দিনের রিমান্ডে

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১২:৩৫ অপরাহ্ণ

রাজধানীতে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্র আলী হোসেন নিহতের ঘটনায় গ্রেফতার চালক জিয়াউল হকের (৫০) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে চালক জিয়াউল হককে গ্রেফতার করা হয়। এ সময় ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হয়।

গত রোববার (১১ সেপ্টেম্বর) সকালের দিকে প্রাইভেটকারের ধাক্কায় আলী হোসেন নামে সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করা হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, ক্ষোভে সাধারণ শ্রমিকরা

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

সাইবার ক্রাইমের অপরাধে রাজশাহীতে দুই পুলিশ আটক

রাজশাহী বিভাগের ২৩টি উপজেলার চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারস্যানের শপথ গ্রহণ

যথাযোগ্য মর্যাদায় আরডিএতে পালিত হয়েছে জাতির জনকের ১০৩ তম জন্মবার্ষিকী

যথাযোগ্য মর্যাদায় আরডিএতে পালিত হয়েছে জাতির জনকের ১০৩ তম জন্মবার্ষিকী

রাজশাহীতে মোটরসাইকেল না পেয়ে যুবকের আত্মঘাতী সিদ্ধান্ত

সিটি ভবনের সামনে রেল লাইনে ককটেল বিস্ফোরণ

র‍্যাবের নতুন মুখপাত্র মুনীম ফেরদৌস

ক্লান্ত হয়ে ১৫ মিনিট পর ইদুর ডুবে যায়, এর পর কি হলো দেখুন

Lily Allen makes dig at music industry