শুক্রবার , ১ মে ২০২৬ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

প্রতিবেদক
sonynews
মে ১, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিক নেতারা অবিলম্বে সাংবাদিকদের ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ, সঠিক সময়েবেতনভাতা প্রদান ও অবসরকালীন ভাতা চালুর দাবি জানিয়েছেন। শুক্রবার (১ মে) দুপুরে মহান মে দিবস উপলক্ষে নগরীর অলকার মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত আলোচনা সভায় তারা এই দাবি জানান।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত’র সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, অ্যাডভোকেট রজব আলী, ফরিদ আক্তার পরাগ প্রমুখ। এতে অন্যদের মধ্যে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল বলেন, সাংবাদিকদের মৌলিক অধিকার ও দাবি আদায়ে আন্দোলনের কোনো বিকল্প নেই। সাংবাদিক নেতা আবদুল আউয়াল নায্য বেতন কাঠামো ঠিক করে যৌক্তিক পরিমাণে বেতনভাতা নির্ধারণ, সকল সাংবাদিককে বেতনভাতার আওতায় আনা এবং ওয়েজবোর্ড কার্যকর করার জোর দাবি জানান।
ড. সাদিকুল ইসলাম স্বপন বলেন, সাংবাদিকরা রাতদিন অক্লান্ত পরিশ্রম করেন, কিন্তু তাদেরকে নায্য মজুরি দেওয়া হয় না। তারা তাদের প্রকৃত শ্রমের মূল্য পাননা। বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়েজবোর্ড হলেও সেখানেও রয়েছে শুভংকরের ফাঁকি, কখনই ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দেওয়া হয় না। তিনি বলেন, অতিদ্রুত সাংবাদিকদের নায্য বেতনকাঠামো ঠিক করে বেতন নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের অবসরকালীন ভাতা চালু করতে হবে। #

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত