• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Headline
আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের সাজা বেসরকারিকরণ হলে বাড়বে বিদ্যুতের দাম, কমবে সেবার মান: বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত রাবি লাইব্রেরিতে রাকসু-শিবির নেতাদের হামলার অভিযোগ, তিন শিক্ষার্থী গুরুতর আহত

রাজশাহীতে ট্রেনের যাত্রীকে নাক ফাটিয়ে দেয়ার অভিযোগ, রেল কর্মীদের বিরুদ্ধে

সনি নিউজ / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ ছিনতাইয়ের প্রতিবাদ করায় রাজশাহীতে আন্তনগর এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীর নাক ফাটিয়েছেন রেলওয়ে কর্মীরা।

এক নারী যাত্রীর দামি মোবাইল ফোন, টাকাসহ ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের প্রতিবাদ করায় তার ওপর এই হামলা করেন ট্রেনের গার্ড ও ক্লিনাররা। মঙ্গলবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার সারদা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি সারদা স্টেশনে যাত্রা বিরতির পর আবার রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। আর মারধরের ঘটনাটি ঘটে তার কিছুক্ষণ পর।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে সারদা স্টেশনে কয়েক মিনিট যাত্রা বিরতিকালে বেশ কয়েকজন ব্যক্তি টিকিট ছাড়া পদ্মা এক্সপ্রেসের ‘ঘ’ বগিতে উঠেন। এসময় বেশির ভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার মুহুর্তে কুমকুম নামে এক যাত্রীর ভ্যানিটি ব্যাগ টান দিয়ে দৌড়ে ট্রেন থেকে নেমে পড়েন দুই যুবক। ছিনতাইয়ের আকস্মিকতায় ভুক্তভোগী চিৎকার শুরু করেন। এসময় অপর যাত্রীরা সজাগ হন। ভুক্তভোগীর কাছ থেকে কারণ জানার পর বিক্ষুব্ধ হয়ে উঠেন তারা। পরে ট্রেনের গার্ড মনির হোসেন রাজ ও অ্যাটেনডেন্ট হাজির হন। তাদের সঙ্গে আসেন ক’জন গার্ড ও ক্লিনার। যাত্রীরা তাদের ওপর চড়াও হন।

তাদের সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে সন্দেহভাজন এক ক্লিনারকে ধরে চড়-থাপ্পড় দেন যাত্রীদের মধ্যে কয়েকজন। এ ঘটনার পর ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছলে গার্ড মনির হোসেন রাজসহ কয়েজন ক্লিনার ওই বগির যাত্রী শিমুল ইসলামকে বেধড়ক পিটিয়ে আহত করেন। তাদের সংঘবদ্ধ হামলায় শিমুলের নাক ফেটে যায়। এ অবস্থায় উত্তেজনা দেখা দিলে রেলওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত শিমুলের অভিযোগ, ট্রেনে ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত ক্লিনারসহ গার্ড এবং অ্যাটেন্ডেন্টরা। তা না হলে এতো লোক হঠাৎ করে প্রথম শ্রেণির বগিতে উঠার কথা নয়। এর প্রতিবাদ করায় গার্ড মনিরসহ কয়েকজন ক্লিনার আমাকে মারধর করেছে। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।

তবে ট্রেনটির গার্ড মনির হোসেন রাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাজশাহী রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) সাহাদৎ হোসেন গণমাধ্যমকে বলেন, মারামারির পরে একজন যাত্রী অভিযোগ করে গেছেন। ওই ট্রেনের ক্লিনার লাল মিয়াও একটি অভিযোগ করেছেন। উভয় অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার জানান, ট্রেনে ছিনতাইয়ের কোনো খবর তিনি পাননি। তবে মারামারি খবর শুনেছেন। স্টেশনের সিসিটিভির ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জিএম।

সনি বাংলা ডট কম/ই আবি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category