বুধবার , ৩০ নভেম্বর ২০২২ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীর ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন করলেন রাসিক মেয়র

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ৩০, ২০২২ ১২:০৮ অপরাহ্ণ
রাজশাহী মহানগরীর ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন করলেন রাসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মোহনপুর রেলক্রসিং এর অবশিষ্ট দুই লেন ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার বিকেল ৫টায় ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র। এ সময় ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি দেখেন ও সার্বিক খোঁজখবর নেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের ২২ সেপ্টেম্বর রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মোহনপুর রেলক্রসিং এর অবশিষ্ট দুই লেন ফ্লাইওভার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ সরকার (জিওবি) অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। এটি নির্মাণে ব্যয় হচ্ছে ৪০ কোটি ৭৯ লাখ টাকা। এ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান ডিয়েনকো লিমিটেড। অবশিষ্ট দুই লেন ফ্লাইওভারের দৈর্ঘ্য ২০৩ মিটার, প্রস্ত’ ফুটপাতসহ ৯.৪০ মিটার, থাকবে ৯টি স্প্যান।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মাংসের ভেতর লুকানো ২ বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

“ধর্মকে ঢাল, দানকে ব্যবসা: রাজশাহীতে ভুয়া মাদ্রাসা চালিয়ে প্রতারণার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ”

রাজশাহীতে এবার ফেন্সিডিলের বড় চালান জব্দ, ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ২

তারুণ্য ও ক্রীড়ার সমন্বয়ে রাজশাহীতে কোকো ক্রীড়া পরিষদের নতুন যাত্রা

রুয়েটে কিউএস র‍্যাকিংয়ে অগ্রগতির বিষয়ে সমন্বয়ক সভা অনুষ্ঠিত

আরএমপির অভিযানে গ্রেপ্তার ১৯ জন

পিকনিকের নামে পচ্ছন্দের প্রার্থীর প্রচারণায় এমপি আয়েন পেলেন সতর্ক বার্তা

পিকনিকের নামে পচ্ছন্দের প্রার্থীর প্রচারণায় এমপি আয়েন পেলেন সতর্ক বার্তা

রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান

নাটোরে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত

রাজশাহীতে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় দুই পুলিশকে পিটিয়ে জখম, যুবক আটক