শনিবার , ২১ জানুয়ারি ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ২১, ২০২৩ ১২:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ,রাজশাহী মহানগরীতে মুশফিকুর রহমান (২২) নামের এক শিক্ষার্থী ঝুলন্ত লাশ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন পশু হাসপাতালের পাশে জনৈক মুনজুরের ছাত্রাবাসের ৩০১ নাম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত: শিক্ষার্থী মুশফিকুর রহমান নাটোর উপজেলার লালপুর গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে। সে আমেনা ম্যাটর্সে নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ওই শিক্ষার্থীর রুমমেট মোঃ রকি আল শনি (২২) জানান, আমি ও মুশফিকুর একই প্রতিষ্ঠানের ৩য় বর্ষের শিক্ষার্থী। আমারা পাশাপাশি রুমে থাকি। সে বেশ কিছু দিন থেকে মানসিক চাপে ভুগছিলো। কারো সাথে তেমন কথাও বলতো না। আর খাবারের মিল ঠিকভাবে নিতো না। বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রুমের দরজা ভেতর থেকে লাগিয়ে রাখে ছিলো। পরে আমরা তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে বোয়ালিয়া থানার পুলিশকে মুঠো ফোনে জানাই।

খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে দরজা ভেঙে দেখেন মুশফিকুর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এ সময় পুলিশ তার লাশ উদ্ধার করে  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যপারে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাজহারুল ইসলাম জানান, তালাইমারী পশু হাসপাতাল এলাকার একটি ছাত্রাবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে তার লাশ রামেক হাসপাতালে মর্গে রাখা আছে।

শুক্রবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মৃত শিক্ষার্থীর লাশ হস্তান্তর করা হবে। তবে ময়না তদন্ত রিপোর্ট হাতে না পেলে মৃত্যুর কারন নিশ্চিত করে বলা যাবে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রুয়েটের উপাচার্য: বিকল্প উৎস খুঁজে তা ব্যবহারের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে

সিঙ্গাপুরের জোড়া আত্মঘাতী গোল, বাংলাদেশ হাসলো শেষ মিনিটে

“রাজশাহীতে আরআরইউ ও রিভার সিটি প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন”

কাটাখালী থানার অভিযানে ১ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১

শহীদদের স্মরণে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) শ্রদ্ধা নিবেদন

চালককে মারধরের অভিযোগ : রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস বন্ধে ভোগান্তি

কক্সবাজারে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের গুঞ্জন, পাটোয়ারী বললেন ‘ঘুরতে এসেছি’

রাজশাহীর বাগমারায় ব্যাপক আকারে ফসলি জমিতে খনন করা হচ্ছে পুকুর

রাজশাহীর বাগমারায় ব্যাপক আকারে ফসলি জমিতে খনন করা হচ্ছে পুকুর

বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস

১০-৩০ কিলোমিটার পর্যন্ত পায়ে হেঁটে রাজশাহী আসছেন নেতাকর্মীরা