সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চালককে মারধরের অভিযোগ : রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস বন্ধে ভোগান্তি

প্রতিবেদক
sonynews
জুলাই ২৮, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধরের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল থেকে রুটটিতে বাস না চলায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

উত্তরবঙ্গ সড়ক পরিবহন ফেডারেশনের মহাসচিব ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রমিকদের অভিযোগ, শনিবার (২৬ জুলাই) রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের চালক ও শ্রমিকদের সঙ্গে রাজশাহীর চালকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করেন রাজশাহীর চালকরা। ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জে রাজশাহীর একটি বাস ভাঙচুর করেন স্থানীয় চালকরা। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।

তবে বাসমালিকরা জানান, রাজশাহী মহানগরী থেকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী গোদাগাড়ীর বালিয়াঘাটা মোড় পর্যন্ত বাস চলাচল করছে। তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো বাস ছাড়ছে না।

বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। তাদের মধ্যে কেউ কেউ মাঝপথে বাস থেকে নেমে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।

 

 

রাজশাহীর রেলগেট এলাকা থেকে বাসে ওঠা এক যাত্রী শফিকুল বলেন, ‘গন্তব্য চাঁপাইনবাবগঞ্জ হলেও বাসওয়ালারা বলছে, গোদাগাড়ী নামিয়ে দেবে। এরপর সেখান থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হবে।’

 

 

ফারজানা খাতুন নামের এক নারী বলেন, ‘এই রকম বাস থেকে নামিয়ে দেওয়া, বাড়তি ভাড়া, বারবার ওঠানামা- সব মিলিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসবের দ্রুত সমাধান দরকার।’

পরিস্থিতি নিয়ে নজরুল ইসলাম হেলাল বলেন, ‘একটু ঝামেলা হয়েছে ঠিকই, কিন্তু মারামারি বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি সমাধানে কাজ করছি। আশা করছি, দ্রুত বাস চলাচল স্বাভাবিক হবে।’

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

অর্ণা মায়ের দেয়া শাড়ি পড়ে প্রধানমন্ত্রীর জনসভায় যাবো’

“তাওয়াক্কুল, ইয়াকীন ও ইস্তিগফার-রিজিক ও রহমতের তিনটি চাবিকাঠি”

ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক চলছে

আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণ

রাবিতে ছিনতাইকারীর মোটরসাইকেল জ্বালিয়ে ‘শীত নিবারণ’

দুর্গৎসবে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত র‌্যাব-৫

দলীয় প্রভাবমুক্ত, জনবান্ধব পুলিশ গড়ে তোলার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

কাজে এল না হিজাব, টিপু, মুসলিম সংরক্ষণ, বজরং‌ বিতর্ক! অস্ত্র ভোঁতা মোদী-শাহের

এমপি এনামুল থেকে বাগমারাকে মুক্ত করার আহ্বান

রাজশাহীতে নাশতা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গ্রেফতার ৫