Monday , 23 January 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবিতে ছিনতাইকারীর মোটরসাইকেল জ্বালিয়ে ‘শীত নিবারণ’

প্রতিবেদক
সনি নিউজ
January 23, 2023 3:38 am

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মোবাইল ফোন চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করে গণধোলাই দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চোরদের মোটরসাইকেল পুড়িয়ে শীত নিবারণ করেন।

রোববার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে মোবাইল ফোন চুরি করে পালানোর সময় বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান মাঠে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, রাজশাহীর তেরোখাদিয়া ডাবতলা এলাকার শাকিল উদ্দিনের ছেলে শাহিন আহমেদ ধ্রুব (২০) এবং কোর্ট স্টেশনের রবিউল ইসলাম কালুর ছেলে মো. ফয়সাল (২০)।

অভিযুক্তদের আটকের পর শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদের মারধর করেন। মারধর শেষে শহীদ জিয়াউর রহমান হলের অতিথি কক্ষে আটকে রাখা হয় তাদের। এসময় আটকদের সঙ্গে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা আটকদের বিশ্ববিদ্যালয় প্রসাশনের কাছে সোপর্দ করেন।

ঘটনাস্থলে থাকা রাজু নামের এক শিক্ষার্থী বলেন, এসব চোরের এমন শাস্তি হওয়া উচিত। ওরা আগেও অনেক মোবাইল ফোন চুরি করেছেন। আজ হাতানাতে ধরা পড়েছেন।

জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট দিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাইহানুল ফেরদাউস মোবাইল ফোনে কথা বলতে বলতে আসছিলেন। এসময় জোহা হলের দিক থেকে মোটরসাইকেলে এসে তার ফোন নিয়ে পালিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করতে থাকেন। এ সময় শহীদ জিয়াউর রহমান হলের সামনে থাকা শিক্ষার্থীরা রাস্তা আটকিয়ে চোরদের ধরে ফেলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, মোবাইল ফোন চুরি করে পালানোর সময় শিক্ষার্থীরা দুইজনকে আটক করে। খবর পেয়ে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা তাদের উদ্ধার করতে পারলেও তাদের মোটরসাইকেল জ্বালিয়ে দেন শিক্ষার্থীরা। পরে আটকদের পুলিশে কাছে সোপর্দ করা হয়েছে।

মতিহার থানার পরিদর্শক হাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দুইজনকে আমাদের কাছে সোপর্দ করেছে। তারা এখন আমাদের হেফাজতে আছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৩১তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

সৌদি যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর

এটা আমার কাছে ভীষণ ভালো লাগার বিষয়: তাসনিয়া ফারিণ

রুয়েট-এ এইচ-ই-এ-টি প্রকল্পে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবদল ও ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত, লুটে নিয়েগেছে নগদ টাকা ও মোটরসাইকেল

নগরীতে গাঁজার বাগানে ডিবির অভিযান, ২৫ টি গাছসহ গ্রেপ্তার বাগান মালিক

দশ দফা দাবী বাস্তবায়ন ছাড়া বিএনপি ঘরে ফিরবে না : মিনু

দশ দফা দাবী বাস্তবায়ন ছাড়া বিএনপি ঘরে ফিরবে না : মিনু

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

একটি মহল বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে: আব্দুস সালাম

রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রতারক মোস্তাফিজুর রহমানের গ্রেফতার দাবি