মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এটা আমার কাছে ভীষণ ভালো লাগার বিষয়: তাসনিয়া ফারিণ

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক: নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে গত বছর নাম লেখান সিনেমায়। প্রথম সিনেমা ‘ফাতিমা’ দিয়ে বেশ প্রশংসা কুড়ান এ অভিনেত্রী। এটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান।

সিনেমাটি দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে অর্জন করেছে বিভিন্ন পুরষ্কারও। ঢাকা আন্তর্জাতিক উৎসবেও এটি প্রদর্শিত হয়েছে। এবার সিনেমাটি ঘরে বসেই দেখতে পারবেন দর্শকরা।

জানা গেছে, ২০ ফেব্রুয়ারি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এটি মুক্তি দেয়া হবে।

এ প্রসঙ্গে অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, এটি আমার প্রথম সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির পর ভালো সাড়া পেয়েছি। এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে। এটা আমার কাছে ভীষণ ভালো লাগার বিষয়। আমি চাই সবাই সিনেমাটি দেখুক।

সংশ্লিষ্টরা জানান, এটি গত বছরেই ওটিটিতে মুক্তি দেয়ার কথা থাকলেও গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের প্রেক্ষাপটে সেই সিদ্ধান্ত পিছিয়ে যায়। সিনেমাটিতে উঠে এসেছে এক নারীর জীবন সংগ্রামের গল্প। পরিবারের মায়া ছেড়ে ঢাকা শহরে এসে নতুন করে জীবন শুরু করার যে সংগ্রাম তাই দেখানো হয়েছে তাতে। এদিকে ক্যারিয়ারের প্রথম সিনেমার সাফল্যে এরকম আরও কাজ করতে চান বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে চোরাই অটোরিক্সাসহ চোর গ্রেফতার

সাবেক নারী এমপির বাসা থেকে অস্ত্র-মাদক উদ্ধার, ছেলে আটক

ঠেলাগাড়ী প্রতীক নিয়ে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে ১৯ নং ওয়ার্ডে

তানোরে ‘সওজে’র সড়ক মেরামত দেড় মাসেই ভেঙ্গে খানাখন্দে ভরপুর, দুর্ভোগে মানুষ

৫ আগস্টের ঘটনায় সব হত্যার বিচার হবে: আইজিপি

চারঘাটে ইয়াবাসহ ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়ন নিয়ে দ্বন্দ্ব: বৈঠক ভণ্ডুল, কয়েক ঘণ্টা বাস চলাচল বন্ধ

শিক্ষার্থীদের মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে হবে: এমপি মিলন

চারঘাটে জলাবদ্ধতায় কৃষকদের বিপর্যয়: আমন আবাদ অনিশ্চিত, ক্ষতির আশঙ্কা ৩ কোটি টাকা