শুক্রবার , ১৫ মার্চ ২০২৪ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ২

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১৫, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলায় এক হাজার ২০ লিটার চোলাই মদসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলার রাইতান বড়শো কালীগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়।
আজ দুপুরে র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক মাদকবিক্রেতারা হলেন- তানোর উপজেলার রাইতান বড়শো কালীগঞ্জ বাজারের মৃত সুঞ্চু সিংয়ের ছেলে রতন সিং (৫২) ও যোগিন্দর কুজুরের স্ত্রী সন্ধ্যা রানী (৪০)।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল সকাল সাড়ে ৮টায় রাইতান বড়শো কালীগঞ্জ বাজারে যোগিন্দর কুজুরের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদকবিক্রেতা সন্ধ্যা রানী ও রতন সিংকে হাতে নাতে আটক করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তানোর থানায় সোপর্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় র‍্যাব।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ

বিশ্বমঞ্চে রুয়েটের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় পরিবারের শুভকামনা

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

আওয়ামীপন্থী সিরাজুল এবার বিএনপির প্রত্যয়ন নিয়ে তদবিরে!

নোবেল পুরস্কারের জন্য মনোনীত বাংলাদেশি চিকিৎসক

কাল থেকে শুরু রাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন, ফি ৫৫ টাকা

তিন পাত্তি গোল্ড: ভারতে গেছে ২০০ কোটি টাকা

তিন পাত্তি গোল্ড: ভারতে গেছে ২০০ কোটি টাকা

কম দামে মাংস-ডিম-দুধ সরবরাহে নীতি সহায়তা চান উদ্যোক্তারা

কম দামে মাংস-ডিম-দুধ সরবরাহে নীতি সহায়তা চান উদ্যোক্তারা

খালেদা জিয়ার জানাজার সম্মুখ সারিতে ছিলেন যারা

শিরোইল কলোনিতে টিউবওয়েল মেরামতে তরুণ ফায়সাল শেখের উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয়দের