সোমবার , ২৬ সেপ্টেম্বর ২০২২ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

‘পাঠান’ লুকে শার্টলেস শাহরুখ

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৬, ২০২২ ৪:৩০ অপরাহ্ণ

শাহরুখ খান। বলিউডের কিং খান হিসেবে পরিচিত। তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কোনো কিছু দিলেই ভাইরাল। অবশ্য এটাই স্বাভাবিক।

এবার শাহরুখ খান নিজের একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তার পরনে কোনো শার্ট ছিল না। ছবিটি শেয়ার করে ‘পাঠান’ মুক্তির আগে তার ভক্তদের জন্য একটি বিশেষ বার্তা দিয়েছেন কিং খান।

ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘ম্যায় হুন না’। তার এই ছবিতে অনেকে কমেন্টে করেছেন। এমনকি স্ত্রী গৌরী খানও করেছেন কমেন্ট। যেখানে তিনি মজা করে লিখেন, ‘হে ঈশ্বর! এখন সে তার শার্টের সঙ্গেও কথা বলছে।’

সম্প্রতি ‘পাঠান’ ছবির টিজার প্রকাশ পায়। যেখানে আলো আঁধারির মাঝে মাত্র এক ঝলকই দেখা মিলেছিল শাহরুখের। তবে তাতে তার লম্বা চুলের নতুন লুক অনেকটাই স্পষ্ট হয়েছিল।

এর আগে ‘পাঠান’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করা জন আব্রাহামের লুক শেয়ার করেছিলেন শাহরুখ।

ধারণা করা হচ্ছে, সিনেমায় শাহরুখ-দীপিকা জুটি ফের ম্যাজিক ছড়াতে আসছেন। তবে তার বাস্তব সত্যতা জানতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সিনেমাপ্রেমীদের।

আশা করা হচ্ছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’ ছবি। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পদ্মার চরে প্রথমবারের মতো বাণিজ্যিক তরমুজ চাষে রাজশাহীতে নতুন সম্ভাবনা

সাংবাদিকরা সোর্স প্রকাশে বাধ্য নয় : হাইকোর্ট

সাংবাদিকরা সোর্স প্রকাশে বাধ্য নয় : হাইকোর্ট

রাজশাহীতে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদের র‌্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠান

কামারগাঁ গুদামে সিন্ডিকেটের ধান বাণিজ্য !

৭৫০ কোটি টাকা পাওনা আদায়ে পাউবো ঘেরাও কর্মসূচী ঠিকাদারদের

বারো রাস্তা মোড়ে দুর্ঘটনা রোধে গোলচত্বর নির্মাণের দাবি, দ্রুত বাস্তবায়নের আশ্বাস”

মুখ খুললেন মরিয়মের মা, বললেন অপহরণ করা হয়েছিল

খতনার সময় শিশুর অঙ্গ কেটে পকেটে নিয়ে পালালেন বেদে, অতঃপর…

বংশালে ১৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাসিক প্রশাসকের নির্দেশনায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত