Monday , 3 August 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটের বৃক্ষরোপণ কর্মসূচিতে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট

প্রতিবেদক
sonynews
August 3, 2026 8:59 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অংশ নেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক, ভাইস চ্যন্সেলর।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

এ সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, রাজশাহীকে সবুজ নগরীতে রূপান্তরের লক্ষ্যে আরডিএ ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছে এবং নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, পার্ক ও উন্মুক্ত স্থানে এ কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জননেতা তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় আরডিএ প্রতিবছর পাঁচ হাজার এবং আগামী পাঁচ বছরে ২৫ হাজার গাছের চারা রোপণের লক্ষ্য নিয়ে কাজ করছে। তবে শুধু গাছ লাগানোই নয়, সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যার মাধ্যমে সেগুলোকে বড় করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৃক্ষরোপণ শেষে উপস্থিত অতিথিরা পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। তারা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন, মো: সাইফুল ইসলাম হীরক
সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, ফারুক হোসেন সাধারন সম্পাদক পেশাজীবীদল, আসিফ হোসেন আকুল সাবেক মহানগর সহ-সভাপতি

এছাড়াও কর্মসূচিতে রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চলমান বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, পার্ক ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে রাজশাহীর সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর নগরী গড়ে তোলাই আরডিএর মূল লক্ষ্য।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দৈনিক সানশাইন সম্পাদক বকুলের ইন্তেকাল, সাংবাদিক নেতৃবৃন্দের শোক প্রকাশ

চাঁদা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি: চার পুলিশ প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

পালিয়েছেন ৯০ মন্ত্রী-এমপি

The French lettering company Letraset manufactured a set

বিয়ের প্রথম রাতেই ঐশ্বর্যর সাথে এই কাজ করেছিলেন অভিষেক বচ্চন

স্কুল শিক্ষক থেকে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

রাজশাহী টিটিসির সুনাম ক্ষুণ্ণে পরিকল্পিত অপতৎপরতার অভিযোগ বদলিকৃত সাবেক অধ্যক্ষ ও সহযোগীর বিরুদ্ধে তদন্তের দাবি

আরএমপিতে ট্রাফিক আইন প্রতিপালনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেশরহাটে পেট্রোল পাম্পে তেল মাপ সঠিক, অভিযান শেষে ফিরে গেল বিএসটিআই