সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কেশরহাটে পেট্রোল পাম্পে তেল মাপ সঠিক, অভিযান শেষে ফিরে গেল বিএসটিআই

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২০, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে অবস্থিত মেসার্স রহমান ফিলিং স্টেশনে সোমবার (২০ জানুয়ারি) বিকেলে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে পেট্রোল পাম্পের তেলের মাপ সঠিক পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিএসটিআই-এর পরীক্ষক আসিফ সাদিক জানান, পদ্মা অয়েল কোং লিমিটেডের ডিলার মেসার্স রহমান ফিলিং স্টেশনের অকটেন এবং ডিজেল তেলের মাপ যাচাই করা হয়েছে। দুইটি মেশিন থেকে তেল পরিমাপ করে কোনো অনিয়ম পাওয়া যায়নি। তেলের পরিমাপ সঠিক থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়দা সুলতানা। তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, কেশরহাট ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মাহাবুব উর রশিদ এবং স্থানীয় থানার পুলিশের সদস্যরা।

বিএসটিআই-এর এই ধরনের কার্যক্রম গ্রাহকদের মধ্যে আস্থা তৈরি করেছে এবং নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মান ও সেবা নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে মেসার্স রহমান ফিলিং স্টেশনের মালিক মিজানুর রহমান জানান, তেলের সঠিক মান ও পরিমাণ বজায় রাখতে তারা সবসময় সচেষ্ট। বিএসটিআই-এর অভিযান তাদের কর্মপরিকল্পনার সঠিকতা প্রমাণ করেছে।

এ অভিযানে কোনো অনিয়ম না পাওয়ায় বিএসটিআই দল সন্তুষ্টি প্রকাশ করে ফিরে যায়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণ, প্রধান আসামি সোহান গ্রেফতার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রাজশাহী সার্কিট হাউসের শতবর্ষী বৃক্ষ রক্ষায় তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান

রাজশাহী শিক্ষা বোর্ডের হিসাব শাখায় প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

রাজশাহী নগরীতে আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; চোরাই মালামাল উদ্ধার

রাজশাহীতে গড় ভোট ৭০ শতাংশের বেশি, সর্বোচ্চ রাজশাহী-৩ এ

ভুটানের জালে দুই হালি গোল দিলো ইয়েমেন

নওগাঁ-৫ আসনে নৌকার পাঁচটি ক্যাম্পে দুর্বৃত্তের আগুন ও ভাংচুর

রাজশাহীতে টায়ার জ্বালানো ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাসিক ১৯ নং ওয়ার্ডের ফলাফল: আবারও কাউন্সিলর নির্বাচিত হলেন তৌহিদুল হক সুমন