শনিবার , ১১ অক্টোবর ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণ, প্রধান আসামি সোহান গ্রেফতার

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১১, ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সোহান (২০)–কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

র‌্যাব জানায়, ১০ অক্টোবর রাত ১টা ৩০ মিনিটে রাজশাহী জেলার বাগমারা থানার তাহেরপুর চৌকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোহানকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার স্বপনের ছেলে এবং তাহেরপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

ঘটনাসূত্রে জানা যায়, একই কলেজে পড়াশোনার সুবাদে ভিকটিমের সঙ্গে সোহানের পরিচয় হয়। একপর্যায়ে সোহান তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন কু-প্রস্তাব ও হুমকি দিতে থাকে। পরে সুযোগ বুঝে সে তরুণীকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে একাধিকবার তার অনিচ্ছা সত্ত্বেও শারীরিক সম্পর্ক স্থাপন করে।

এরই ধারাবাহিকতায় গত ১৭ আগস্ট সকাল ১০টার দিকে সোহান আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে নিজ বাড়িতে ডেকে নেয় এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বিয়ের কথা বললে সে তরুণীকে বিয়ে করতে অস্বীকার করে এবং বাড়ি থেকে বের করে দেয়।

পরে ভিকটিমের মা বাদী হয়ে বাগমারা থানায় সোহানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৫ বিষয়টি ছায়া তদন্তে নেয় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের পর সোহানকে বাগমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

স্বল্প খরচে লাভের সম্ভাবনা: রাজশাহীর আড়ানীতে তুলা চাষে ঝুঁকছেন কৃষকরা

চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাকিস্তানে মন্দির ভাঙচুরের পুরোনো ভিডিও বাংলাদেশের বলে চালিয়ে দিল ভারতীয় মিডিয়া!

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

মতিহারে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

র‍্যাবের অভিযানে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাসিকের সৌন্দর্যবর্ধন গাছ কর্তনকারী গ্রেফতার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রেমিকের পলায়ন

গোদাগাড়ীতে ফেনসিডিলসহ ২ মাদক ব্যাবসায়ী গেফতার

গোদাগাড়ীতে ফেনসিডিলসহ ২ মাদক ব্যাবসায়ী গেফতার