শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

যানজট নিরসনে দূরপাল্লার বাস স্থানান্তরে নওদাপাড়া টার্মিনাল পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১০, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর যানজট নিরসন ও জনসাধারণের ভোগান্তি কমাতে দূরপাল্লার বাসগুলোকে নওদাপাড়া নতুন বাস টার্মিনালে স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নওদাপাড়া বাস টার্মিনাল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হেলাল এবং রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম পাখিসহ পরিবহন খাতের অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে পুলিশ কমিশনার গণমাধ্যমকর্মীদের বলেন, রাজশাহীতে প্রতিদিন শত শত দূরপাল্লার বাস শহরে প্রবেশ করে। এতে নগরীর প্রধান সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়, যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। চেষ্টা করা হচ্ছে যেন নওদাপাড়া টার্মিনালে দুর পাল্লার বাসের যাত্রীগণ উঠানামা করেন। তিনি বলেন,“পরিবহন মালিকদের সুবিধা দিতে আরডিএ বিভিন্ন অবকাঠামোগত কাজ করছে। দূরপাল্লার বাস কাউন্টার শহরের যেকোনো জায়গায় থাকতে পারে তবে যাত্রী উঠানামা করবেন নওদাপাড়া বাস টার্মিনাল থেকে।এ নিয়ে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে । নগরীর যানজট নিরসনে সবার সহযোগিতা প্রয়োজন।

এসময় আরডিএ চেয়ারম্যান জানান, নওদাপাড়া বাস টার্মিনালকে আধুনিক ও যাত্রীবান্ধব রূপ দিতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ৭১৮ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রবেশপত্র আটকে টাকা আদায়, প্রতিবাদের মুখে টাকা ফেরত দিলেন প্রধান শিক্ষক

উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ পরিকল্পনা সম্মানজনক নয়: রাজশাহীতে সারজিস আলম

দুই বছর একসাথে থাকার পর বিয়ের কথা বলায় ৩৫ টুকরো

ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত রাসিক প্রশাসক

বিপদে বন্ধুকে আশ্রয় দিয়ে বউ হারালেন যুবক!

আরইউজে সভাপতি আব্দুল আউয়ালকে হুমকির ঘটনায় বিএফইউজে’র নিন্দা

১৪ বছর ধরে শেখ হাসিনার সরকার অবৈধ ভাবে ক্ষমতা দখল করে আছে: রাজশাহীতে রিজভী

শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে পূজায় আগত ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে রাসিক প্রশাসক

রাজশাহীতে ৫০০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার