Monday , 10 March 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে অভিযান পরিচালিত

প্রতিবেদক
sonynews
March 10, 2025 9:04 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় নগরভবন গ্রিন প্লাজা সংলগ্ন মোড়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ২০টি লাইসেন্স নবায়ন বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা আটক করা হয়। নবায়ন সম্পন্ন করে আটককৃত রিক্সা ও অটোরিক্সাসমূহ ছেড়ে দেয়া হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা জানান, রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটো/চার্জার রিক্সার মালিক ও চালকগণকে ২০২৪-২০২৫ ইং অর্থ বছরের অটোরিক্সা ও চার্জার রিক্সা লাইসেন্স নবায়ন করতে হবে। এছাড়া যানচলাচল নির্বিঘ্নে রাখতে অবৈধ (লাইসেন্স বিহীন) অটোরিক্সা ও চার্জার রিক্সাসমূহ চলাচল করতে পারবে না। অবৈধ লাইসেন্স বিহীন অটো/চার্জার রিক্সা এই নগরীতে চলাচল করলে সে সকল গাড়ি আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে রাসিকের উপযানবাহন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতার ৫৩ বছর পূর্ণ হলেও মানুষের প্রকৃত মুক্তি এখনো অর্জিত হয়নি, রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা

তিন দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

A Nomad’s Guide To Exploring Java

রাজশাহীতে জামায়াতের ঈদ পুণর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তাল রাজশাহী

নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

রানির জন্য শোক জানাতে ব্রিটিশ হাইকমিশনে প্রধানমন্ত্রী

মদ খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন বর, এলেন এক দিন পর! তাড়ালেন ভাগলপুরের কনে

টিকটকে পুলিশের ইউনিফর্ম পরা ভিডিও: রাজশাহীতে কনস্টেবল প্রত্যাহার