বুধবার , ১২ আগস্ট ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

প্রতিবেদক
sonynews
আগস্ট ১২, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের নির্দেশনায় নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম থেকে সিটি হাট পর্যন্ত রাস্তার দুই পাশের জঙ্গল ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে নগরীর ৯ নম্বর ওয়ার্ডে ফায়ার সার্ভিসের পেছনে শেখপাড়ার সেকেন্ডারি ড্রেন থেকে জমে থাকা কাদা উত্তোলন করা হয়।

এছাড়া ২৬ নম্বর ওয়ার্ডের হজোর মোড়ে হজো সাহেবের বাসার সামনের সেকেন্ডারি ড্রেন থেকেও জমে থাকা কাদা পরিষ্কার করা হয়েছে।

পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় রাস্তার পাশে জমে থাকা ময়লা-আবর্জনা ও জঙ্গল অপসারণের পাশাপাশি বিভিন্ন ড্রেনের জমে থাকা কাদা পরিষ্কার করা হচ্ছে। এতে নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে সহায়তা করবে।

রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু বলেন, “মাননীয় প্রশাসক জনাব মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীর ৩০টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। নগরীর বিভিন্ন স্থানে জোপজঙ্গল কর্তনসহ ছোট-বড় ড্রেন পরিষ্কারের কার্যক্রম চলমান রয়েছে।”

তিনি আরও বলেন, “বাসাবাড়িসহ নগরীর কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে জনগণকে সচেতন করা হচ্ছে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীকে সচেতন করা হচ্ছে।”

সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা জানান, নগরীর পরিচ্ছন্নতা ও ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে নিয়মিতভাবে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নগরবাসীর সহযোগিতায় পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলার এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পাথর বোঝাই কার্গো ট্রাকে ৭০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নওগাঁয় তরুণীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় রামেকে ভর্তি

৬ মাসের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র উপহার দিতে হবে: মিনু

শিরোইল কলোনি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন ডি ম্যাক্স

Desktop publishers bundled the text with their software

মেহেরচণ্ডি ফ্লাইওভারের নিচে মিলল বৃদ্ধার লাশ, পরিচয় জানাল পিবিআই

রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখন সিণ্ডিকেটে জিম্মি

তানোরে ভুয়া প্রতিবন্ধী সাজিয়ে সরকারি  টাকা আত্মসাত অভিযোগের এক মাসেও কোনো ব্যবস্থা নেই !

বিশ্ব ইজতেমার প্রস্তুতি ৩৫ ভাগ সম্পন্ন

এমপি শাহরিয়ার আলমের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত: এএইচএম খায়রুজ্জামান লিটন