• রাজশাহী, বাংলাদেশ
  • ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ ১০:৩৬

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

হিটলার হোসেন:  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মো. কলিমউদ্দিন নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কয়েদি মো. কলিমুদ্দিন নাটোর জেলার লালপুর থানার ধোপাইল গ্রামের ইব্রাহিমের ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, কলিমুদ্দিন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে কারা কর্তৃপক্ষ গত ৩০ ডিসেম্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। তিনি হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার আমানুল্লাহ জানান, কয়েক দিন আগে নাটোর কারাগার থেকে ওই বন্দিকে রামেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। জানতে পারলাম শুক্রবার সন্ধ্যায় তিনি মারা গেছেন।
তিনি আরও বলেন, কয়েদির মরদেহ রামেক হাসপাতালে হিমঘরে রয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮