মঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মহানগরীতে গরু চোর সাজ্জাদের সম্পত্তি ক্রোক

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ২৬, ২০২৪ ১১:১১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ১৫টি চুরির মামলার পলাতক আসারির বিরুদ্ধে অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

চুরি, ডাকাতি মাদক সহ গরু চুরির অন্তত ১৫টি মামলা রয়েছে তার। ওই চোরের নাম সাজ্জাদ হোসেন (৩০)। কাটাখালী থানার কুখন্ডি খাঁপাড়া এলাকার বাসিন্দা।  পুঠিয়া থানার ডাকাতি মামলায় দীর্ঘদিন যাবৎ পলাতক আছে সাজ্জাদ। এজন্য বিজ্ঞ আদালত তার অস্থাবর সম্পত্তি ক্রোক করার জন্য পরোয়ানা ইস্যু করেন।

এ আদেশ পাওয়ার পর গতকাল ২৫ মার্চ বিকাল ৪টার দিকে কাটাখালী থানার কুখন্ডি খাঁপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি সাজ্জাদের বসত বাড়ি থেকে অস্থাবর সম্পত্তি জব্দ করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

অস্থাবর সম্পত্তি গুলোর মধ্যে রয়েছে একটি সিলিং ফ্যান, টেবিল ফ্যান, একটি নিক্তি, একটি ট্রাংক, একটি আলনা, একটি টেবিল, একটি গ্যাসের চুলা, সিলিন্ডার ও একটি প্লাস্টিকের রেক। উক্ত পরোয়ানা তামিলে আসামি সাজ্জাদের অস্থাবর সম্পত্তি ক্রোক করতে তৎপর হয় কাটাখালী থানা পুলিশ।

এ ব্যাপারে কাটাখালি থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুর রহমান বলেন, ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি সাজ্জাদের অস্থাবর সম্পত্তি ক্রোকের বিষয়টি প্রতিবেদনের মাধ্যমে বিজ্ঞ আদালতকে অবহিত করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দুই বছরে গাজায় ২ লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরাইল

পুঠিয়ায় বাজারে নৈরাজ্য: প্রশাসনের অভিযানে ব্যবসায়ীদের অর্থদণ্ড

৯ হাজার ৯ ভোট নিয়ে নৌকার কাছে ট্রাক থেমে যায় মাহির

ইডেন কলেজ ছাত্রলীগের একাংশের ১১ দাবি

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

রাজশাহীর কাটাখালীতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

রুয়েটের উপাচার্য: বিকল্প উৎস খুঁজে তা ব্যবহারের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

রাজশাহীতে বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে নিখোঁজ, পরে উদ্ধার হলো মৃতদেহ

রুয়েটে শুরু হলো আরপিএল ক্রিকেট টুর্নামেন্ট