নিজস্ব প্রতিবেদক: রাজশাহী দুর্গাপুরে বিয়ের দাবিতে পাঁচদিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন অনার্স পড়ুয়া এক কলেজ ছাত্রী। ওই কলেজ ছাত্রীর নাম রাবেয়া খাতুন বিউটি (২২)। তিনি উপজেলার ঝালুকা ইউনিয়নের ঝালুকা গ্রামের সেনা সদস্য প্রেমিক সাগরের বাড়িতে এ অনশন করে আসছেন। সাগর ওই গ্রামের বাবর আলী ছেলে। আর বিউটি একই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।
এমন ঘটনায় প্রেমিক সাগর বিয়ে না করলে আত্মহত্যার পথ বেছে নিবেন বলে জানান প্রেমিকা বিউটি।
বিউটি খাতুন জানান, একই গ্রামের সাগরের সাথে সে পড়শোনা করে আসছিলেন। গত ২০১৮ সালে কলেজে পড়ার সময় তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ৬ বছর ধরে সাগরের সাথে তার প্রেমের সম্পর্ক চলে আসছে। এমন সম্পর্ক তার পরিবারসহ প্রতিবেশীরাও জানেন। বিয়ের প্রলোভনে তার সঙ্গে শারীরিক সম্পর্কও করেছে একাধিকবার সাগর। বিয়ের দাবি নিয়ে বিউটি এলাকার চেয়ারম্যান, ইউপি সদস্যর কাছে গিয়েছেন একাধিক বার।
গত এক বছর আগে সাগরের কর্মস্থল ময়মনসিংহ সেনা ক্যান্টনমেন্টে বিয়ের দাবি নিয়ে যান বিউটি। এরপর ছেলের পরিবার থেকে যোগাযোগ করে তাকে বলা হয় এক মাসের মধ্যে তোমাদের বিয়ের ব্যবস্থা করে দিব তুমি সেখন থেকে চলে আসো। চলে আসার পরে প্রায় ৮ মাস পার হলেও কেউ কোনো ব্যবস্থা নেননি। অবশেষে এর সমাধান না করায় তিনি গত ৫ ফ্রেব্রুয়ারি শুক্রবার সকাল ৯ টা থেকে প্রেমিক সাগরের বাড়িতে বিয়ের দাবিতে আনশন করে আসছেন।
প্রেমিক সাগরের পিতা বাবর আলী বলেন, ছেলে মেয়েদের সম্পর্ক থাকতে পারে সেটা পিতা হিসেবে আমি কিভাবে জানব, তবে আমার ছেলে ওই মেয়েকে বিয়ে করতে চাইলে আমরা মেনে নেব।
স্থানীয় ইউপি সদস্য শাহাবুদ্দিনমারা স্থানীয় ভাবে বিষয়টি নিয়ে বসেছিলাম কিন্তু কোন রকম মিমাংসার করা সম্ভব হয়নি। পরে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, বিয়ের দাবিতে অনশনের খবর পেয়েছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।#
সনি বাংলা ডট কম/ই আবি


















