রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অর্ধনগ্ন-বিকৃত ছবি ভাইরাল, দেব অনুরাগীদের বিরুদ্ধে বয়ান জিনিয়ার

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৬, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক: গত জানুয়ারি মাসের ঘটনা। সোশ্যাল মিডিয়া চর্চার বিষয়বস্তু থেকে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী জিনিয়া সেন। অভিযোগ ছিল, দেব অনুরাগীদের কুরুচিকর আক্রমণের শিকার পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। প্রতিবাদ করলে অশালীন আক্রমণের মুখে পড়তে হয় জিনিয়া সেনকেও।

ঘটনার পরপরই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জিনিয়া সেন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর আবার জিনিয়ার ‘অর্ধনগ্ন-বিকৃত’ ছবি ছড়ানো হয়। তখন রবীন্দ্রসরোবর থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন তাঁরা। আর এবার সেই ঘটনায় আলিপুর আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিজের বয়ান রেকর্ড করলেন চিত্রনাট্যকার-সাংবাদিক জিনিয়া সেন।

এ বিষয়ে আনন্দবাজার অনলাইনকে জিনিয়া সেন জানান, গত জুলাইয়ে রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার কিনারা এখনো হয়নি। তার মধ্যেই তাঁর বিকৃত, অর্ধনগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। জিনিয়া বলেন, তাঁর এই লড়াই বিকৃত মানসিকতার বিরুদ্ধে। জানান, এই মানসিকতার সঙ্গে আপস তিনি করবেন না। আর তাই আলিপুর আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান রেকর্ড করেছেন।
জিনিয়ার কথায়, হুমকি আর কটাক্ষের মধ্যে সামান্য ফারাক। তিনি কটাক্ষের ঘোরবিরোধী। যাঁদের সঙ্গে এই নিন্দনীয় ঘটনা ঘটে, তাঁরাই জানেন যে মনের ওপরে কতটা চাপ পড়ে। এ ছাড়া দিবালোকে কাউকে হুমকি দেওয়াও সমান নিন্দনীয় বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত বছর মুক্তি পাওয়া উইনডোজ প্রোডাকশনের ‘বহুরূপী’ ব্লকবাস্টার হয়। আর এর ঠিক পরপরই দেব অভিনীত ‘খাদান’-এর ব্যাপক হিট হয়।

বক্স অফিসে যখন শুধুই দেবের জয়জয়কার, তখনই শিবপ্রসাদকে আক্রমণ করে বসেছিলেন দেব অনুরাগীরা। যদিও ‘খাদান’-এর প্রথম হল ভিজিটের গিয়ে দেব বলেছিলেন, ‘বহুরূপী’২০২৪-এর বিগেস্ট হিট। আর এই সাফল্য ‘খাদান’কে সাহায্য করেছে দর্শককে বেঁধে রাখতে। কিন্তু আচমকাই শিবপ্রসাদকে আক্রমণ করা শুরু করেন দেবের ভক্তরা। তখনই বিতর্ক দানা বাঁধে।

তবে তথাকথিত দেব–ভক্তরা যখন জিনিয়াকে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণ করেন, তখন দেব নীরব ছিলেন, যা নিয়ে তখন প্রবল সমালোচনা হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে আপত্তিকর ভিডিও দেখিয়ে শিক্ষককে ব্ল্যাকমেইল, পুলিশ সদস্য ও মুয়াজ্জিন গ্রেপ্তার

রাজশাহীর সাবেক দুই ডিআইজিসহ ২২১ জনের বিরুদ্ধে মামলা

নারী এশিয়া কাপের দল দিলো চ্যাম্পিয়ন বাংলাদেশ

রাজশাহী স্টেশনে ঢালারচর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত: বনলতার বগির সঙ্গে সংঘর্ষ

নাটোরে ছাত্রী নিবাস থেকে তরুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখন সিণ্ডিকেটে জিম্মি

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী ঐক্যজোটের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

গোদাগাড়ীতে বিএসটিআইয়ের অভিযান; জরিমানা

আ.লীগ সরকারের বিরুদ্ধে গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাজশাহী মহানগর বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত